ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ১১:৩
মানিকগঞ্জে ৯00 পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (৫ নভেম্বর) রাতে জেলার সিংগাইর উপজেলার মধ্য সিংগাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতাররা হলো- সিংগাইর উপজেলার গোলড়া ৫নং ওয়ার্ড এলাকার মৃত সাইদুল্লাহ ওরফে শহিদুল্লাহ খন্দকারের ছেলে মো. তৌকির আহম্মেদ ওরফে খন্দকার তৌকির (৩২) এবং ঘোনাপাড়া এলাকার মৃত মজিবরের ছেলে মো. জাহিদ (৩৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন।
 
রোববার (৬ নবেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের (পিপিএম বার) দিকনির্দেশনায় ডিবির এসআই মো. নাজমুল আলমের নেতৃত্বে জেলার সিংগাইরের মধ্য সিংগাইর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তৌকির ও জাহিদ নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
 
তিনি আরো জানান, এ সময় সিংগাইরের মধ্য সিংগাইর এলাকার খন্দকার আল মামুন খসরুর ছেলে খন্দকার উজ্জল (৩৯) নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা হয়েছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার