ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কার্পাসডাঙ্গা দোকান মালিক সমিতির নির্বাচনে রাসেল সভাপতি, কচি সম্পাদক নির্বাচিত


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ৩:৬
চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গা দোকান মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রাসেল (সভাপতি) এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফিজ কচি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 
দুই বছর পর গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের ভোটকেন্দ্রে উৎসবের মধ্যদিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন সমিতির অন্তর্গত ভোটাররা। শনিবার রাত ৮টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেনপ্রধান নির্বাচন কমিশনার।
 
মোট ৭৭০টি ভোটের মধ্যে পোল হয়েছে ৭২৮টি এবং সব মিলিয়ে বাতিল হয় ৬৫টি ভোট। সভাপতি পদে আলমগীর রাসেল (ছাতা) ৩৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আজিবর রহমান সিজার (চেয়ার) পেয়েছেন ৩৪৬ ভোট। বাতিল হয়েছে ৯ ভোট।
 
সহ-সভাপতি পদে মো. খোরশেদ আলম ও মো. রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজ কচি (মাছ) ৩৭৬ ভোট পেয়ে নির্বচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী নাজমুল সালেহীন( মই)৩৩৭ ভোট এবং বাতিল হয়েছে১৫ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আবুল কালাম (মোরগ) ৫০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফরিদ হোসেন( দেয়ালঘড়ি) ২০৯ ভোট এবং বালিল ১৩ ভোট।
 
সাংগঠনিক সম্পাদক পদে তুহিন আক্তার(প্রজাপতি) ৪১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সানোয়ার খাবলী(হারিকেন) ২৯৫ ভোট এবং বাতিল ১৯ ভোট।
 
কোষাধ্যক্ষ পদে আজিবর রহমান (ফুটবল) ৩৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী হাসান ইমাম(হাতি)২৩৬ ভোট ও আনোয়ার হোসেন(বৈদ্যুতিক পাখা) ১৪১ ভোট এবং বাতিল ৯ ভোট।
 
প্রচার সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে মো. ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য ৮টি ওয়ার্ডের মো. সাইফুল্লাহ আল মামুন, জিয়াউর রহমান, লালন মিয়া, আব্দুস সামাদ, আব্দুল আলিম, জামাত আলী, রিপন মিয়া ও হেলাল উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
এই নির্বাচনের আহ্বায়ক কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল করিম। প্রধান নির্বাচন কমিশনার কার্পাসডাঙ্গা ডিএস দাখিল মাদরাসার সাবেক শিক্ষক মো. গোলাম ইউসুপ এবং সহকারী নির্বাচন কমিশনার, মো. আশরাফুল হক, মো. আব্দুস সালাম, হাজী মো. ফজলুল হক, সাংবাদিক  আতিয়ার রহমান ও কামরুজ্জামান রানা।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ