মাদক সম্রাট নারায়ণ (চুলু) আটক, চেচুরিয়ায় স্বস্তি
রোববার (৬ নভেম্বর) উপজেলার চেচুরিয়া এলাকার নারায়ণ দাশ চুলু ওরফে চুইল্লাকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। আটক নারায়ণ দাশ চুলু বৈলছড়ি ইউপির পূর্ব চেচুরিয়া ৫নং ওয়ার্ডের উপরপাড়া এলাকার গুণধর দাশের ছেলে বলে জানা গেছে। এলাকায় সে মাদক চুইল্লা হিসেবে বেশ পরিচিত।
চেচুরিয়া চৌমুহনী স্কুল রোড় এলাকায় তার একটি ফার্নিচার তৈরির দোকান আছে। ওই ফার্নিচার ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে সে মাদক ব্যবসা করে আসছে। তার অনৈতিক কর্মকাণ্ড সহ্য করতে না পেরে গত বছর তার পিতা গুণধর দাশ একপর্যায়ে ছেলে নারায়ণ দাশ চুলুর গায়ে ফুটন্ত গরম পানি নিক্ষেপ করেছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
নাম প্রকাশ করার শর্তে তার ওই দোকানের পার্শ্ববর্তী এক ব্যবসায়ী বলেন, নারায়ণ দাশ চুলু তার এই দোকানে ফার্নিচার বানানোর নামে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে যাচ্ছে। এলাকার মৃত কিরিত দাশের ছেলে অমল দাশ ও মৃত বিরাজ দাশের ছেলে সজল দাশ নামে দুই ব্যক্তিসহ অভিযুক্ত নারায়ণ দাশ চুলুর একটি মাদক সিন্ডিকেট রয়েছে। আর মৃত মিলন সিকদারের ছেলে ডাবুল সিকদার মৌসুমে ফল ও গরুর খড় আনার নামে ওই সব মদ ও ইয়াবা ট্যাবলেট বান্দরবান থেকে বস্তা ও ড্রাম ভর্তি করে এনে তার ফার্নিচার বানানোর দোকানে সংরক্ষণ করে রাখতে দেখেছি। সেখান থেকে তারা ওই সব মাদকদ্রব্য এলাকার বিভিন্ন জায়গায় সাপ্লাই করে থাকে। এছাড়াও তার ওই দোকানে এলাকার বেশকিছু যুবককে মাদক সেবন করতে দেখেছেন বলেও জানান ওই ব্যবসায়ী। তার এই অনৈতিক কাজে কেউ বাধা দিলে তাদের মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি দিত অভিযুক্ত নারায়ণ।
আটকের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব পোদ্দার বলেন, নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি নারায়ণ দাশ চুলুকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / জামান
কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক
সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর
মুদাফফরগঞ্জ বাজারে স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারির লাকি কুপন ড্র অনুষ্ঠিত
শৈশবের আঙিনায় শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনরা
নাজিরপাড়া মডেল সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত
বরিশালে অবৈধ স্থাপনা রেখেই খাল পূনঃখনন শেষ,অনিয়মের অভিযোগ
ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিলসহ মাদক কারবারি আটক
কুমিল্লায় কুসিকের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি
সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনা
কুতুবদিয়ায় থেমে নেই শিশুমৃত্যুর মিছিল: পানিতে ডুবে প্রাণ গেল ২ বছরের আইমনের
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
শান্তি,সম্প্রীতি ও টেকসই উন্নয়নের কাজ করছে সরকার
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
Link Copied