গোবিন্দগঞ্জে ট্রেনের নিচে লাফিয়ে আত্মহত্যা বিএডিসির স্টোরকিপারের
চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ায় দিনাজপুর বিএ ডিসিতে কর্মরত এক স্টোরকিপার ট্রেনে কেটে আত্মহত্যা করেছেন। শনিবার (৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের হিয়াতপুর রেলসেতুর কাছে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের চাকায় কেটে নিহত হয় হাফিজুর রহমান (২৮) নামে এক ব্যাক্তি। সে পাশ্ববর্তী কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়া পাকুরতলা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের কনিষ্ঠ পুত্র।
নিহতের স্বজনরা জানান, দিনাজপুর বিএডিসিতে স্টোর কিপার হিসাবে কর্মরত হাফিজুর রহমান ১১ লক্ষ টাকার হিসাব না মেলায় সম্প্রতি চাকরী থেকে সাময়িক বরখাস্ত হন। এই টাকা জমা দেয়ার জন্য গত শনিবার তিনি বাড়িতে এসে পরিবারের কাছে ১১ লক্ষ টাকা সংগ্রহ করে চাইলে কিছুটা বাকবিতন্ডার সৃষ্টি হয় স্বজনদের সাথে। পরে কাউকে না জানিয়ে রাত ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান।
রোববার (৬ অক্টোবর) সকালে পাশ্ববর্তী শালমারা ইউনিয়নের লালমনিরহাট-সান্তাহার রেলপথের ৩৫৩ কিলোমিটার এলাকার ৪২ নম্বর হিয়াতপুর সেতুর উত্তর দিকের রেল লাইনের ওপর ও সেতুর নিচে পানিতে পড়ে যাওয়া তার খন্ড-খন্ড মরদেহ পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী। স্বজনরা এসে তার মরদেহ সনাক্ত করে। পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, এক বছর বয়সী এক শিশুকন্যার জনক হাফিজুর রহমান চাকরি থেকে সাময়িক বরখাস্তের কারণে আত্মহত্যা করেছেন।
রোববার (৬ অক্টোবর) সকালে শালমারা ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান আনিছুর রহমান আনিস ট্রেনে কেটে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied