রায়গঞ্জে মধ্যে রাতে অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাঁই-প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডে ইসলামিয়া মার্কেটে সোমবার গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাঁই হয়। এতে অন্তত ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় এই মার্কেটে অবস্থিত জহুরুল ইসলামের ইলেকট্রনিক, মোজাম্মেল হোসেন মুদি ব্যবসায়ীর ৪ টি দোকানের মালামাল, সানোয়ার হোসেনের ফার্নিচার দোকানের মালামাল, আরমান হোসেনের ২টি ফার্নিচার দোকানের মালামাল,মিঠুন চন্দ্র এর মোটর সাইকেল মেকানিক এর দোকানের মালামাল সহ একটি মোটর সাইকেল, আল আমিন হোসেনের ফার্নিচার দোকানের মালামাল সহ প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল পাঠান, রায়গঞ্জ থানার একদল পুলিশ ফোর্সসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ডে ইসলামিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা বিভিন্ন বে-সরকারি এনজিও থেকে মোটা অংকের লোন নিয়ে ব্যবসা করে আসছিলো।ক্ষতিগ্রস্থদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সুশীল সমাজ। এ ব্যাপারে জানতে চাইলে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান বলেন,অগ্নিকান্ডের সুত্রপাত কীভাবে হয়েছে সঠিক বলা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি বিদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকান্ড হয়েছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied