ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মোটরসাইকেলে একসঙ্গে বাড়ি যাচ্ছিল স্বামী-স্ত্রী, পথে গাড়ি কেড়ে নিল প্রাণ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ১১:৩৭
টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ীচাপায় স্বামী-স্ত্রী প্রাণ হারিয়েছেন। রবিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (৭ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব  থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া উপজেলার আরজি মারিয়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে অসিউল ইসলাম সবুজ (৩০) ও তার স্ত্রী এবং পাবনার ঈশ্বরদী উপজেলার ইপিজেট ঈশ্বরদী যুক্তিতলা গ্রামের আইয়ুব আলীর মেয়ে ওসরা খাতুন শোভা (২৬)। তারা একসঙ্গে নাটোর যাচ্ছিল।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব  থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, তারা মোটরসাইকেলে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিল। রাত সাড়ে ৭ টায় দিকে মহাসড়কের আনালিয়াবাড়ী পৌঁছলে অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্বজনরা থানায় এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন