ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ডিস ক্যাবল ব্যবসায়কে পিটিয়ে হত্যার অভিযোগ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ১২:৩৫
মানিকগঞ্জের সাটুরিয়ায় ডিস ক্যাবল ব্যবসায়কে কেন্দ্র করে মোঃ জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। নিহত যুবক মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘ শিমুল গ্রামের মৃত মজলিস খানের ছেলে। রোববার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার গোলড়া কামতা এলাকায় এই ঘটনা ঘটে।
 
 ঘটনায় গ্রেফতাররা হলো- সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার কয়েদ আলীর ছেলে মোঃ ফেরদৌস আলী (২২) এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাকিব হোসেন (২৩)।
 
তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহব্বদ খান। নিহত জাহাঙ্গীর আলমের বড় ভাই আশরাফুল ইসলাম খান বলেন, আমার ভাই জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকায় ডিস ক্যাবলের ব্যবসায় করে আসছিল। এলাকায় দিন দিন তার গ্রাহকের সংখ্যা  বাড়তে থাকে। কয়েকদিন ধরে জাহাঙ্গীরের নিকট একটি চক্র ফোন করে তার নিকট মোটা অংকের টাকা দাবী করে বলে, তাদের দাবীকৃত টাকা না দিলে তার ডিস লাইনের ব্যবসায় বন্ধ করে দেবে। গত ৬ নভেম্বর রোববার গোলড়া এলাকায় ডিস বিলের টাকা আনতে গেলে ওই এলাকায় উৎপেতে থাকা ওই চক্রটি জাহাঙ্গীরের নিকট তাদের দাবীকৃত টাকা চায়। সেসময় জাহাঙ্গীর তাদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ভাই জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যা করে। 
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাতেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার