দামুড়হুদায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠানে এমপি টগর
দামুড়হুদায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ নভেম্বর) সকালে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর ।
উদ্বোধনী বক্তব্যে এমপি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বর্তমানে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। আমরা এখন ডিজিটাল যুগে। ব্যক্তিগত, পারিবারিক, কৃষি, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, যাতায়াতে বাস-ট্রেনের টিকিট ক্রয়সহ প্রতিটি ক্ষেত্রে বর্তমানে ডিজিটাল পদ্ধতির ব্যবহার আমাদের গতানুগতিক জীবনধারাকে পাল্টে দিয়েছে। অনুষ্ঠানের বিশেষ অতিথি দামুড়হুদা উপজেলা আ,লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু বলেন, উন্নয়নে স্থিতিশীলতা আনতে বিশ্বের সঙ্গে সমানভাবে এগিয়ে যেতে ডিজিটাল পদ্ধতির কোনো বিকল্প নেই। পদ্মাসেতু হয়ে গেলে এ অঞ্চলে যে অর্থনৈতিক গতিশীলতা আসবে তাকে আরও বেগবান করতে ডিজিটাল পদ্ধতি বড় ভূমিকা রাখবে। মেলায় প্রায় ২০টি স্টাল উপজেলার বিভিন্ন প্রতিযোগীরা তাদের উদ্ভাবন সামগ্রী উপস্থাপন করেছেন। এসব স্টলের মধ্যে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, শেখ হাসিনা প্যাভিলিয়ন ছাড়াও শিক্ষার্থীদের জন্য নলেজ ক্যালেন্ডারের প্রদর্শনী আকর্ষণীয় দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার সানজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আ,লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনসুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোঃ সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাহিদা বেগম, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্রে কর্মকর্তাসহ উপজেলার সকল অফিসারবৃন্দ, রাজনিৈতক নেতৃবৃন্দ, শিক্ষকসহ উপজেলার সুধিমহল উপস্থিত ছিলেন ।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত