ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিজিবি'র মারপিটে আহত ৩


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১১:৩
লালমনিরহাটের পাটগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর সদস্যের বেধড়ক মারপিটে মা, ছেলেসহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাটগ্রাম থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। সোমবার (০৭ নভেম্বর) ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগী সীমান্তবর্তী গ্রামের ডাঙ্গারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 
অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার জানায়, সীমান্ত হতে আনুমানিক ২ শ গজ দূরে নিজ বাড়ি হতে ৫০ গজ দূরত্বে জমির আইলে মাছ ধরতে যায় আবেদ আলী (৪০)। এ সময় ঝালংগী বিজিবি ক্যাম্পের হাবিলদার ওবায়েদের নের্তৃত্বে ৪ সদস্যের টহল দল সীমান্তে আবেদ আলীর বাড়ির নিকট টহল দিতে থাকে। এ সময় আবেদ আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে থাকে বিজিবির সদস্যরা। একপর্যায়ে তর্ক বাধলে বিজিবির হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতারীভাবে মারপিট করতে থাকে। মারপিটে আবেদ আলীর মাথা ফেটে যায়। তাঁর চিৎকারে (আবেদ আলী) ভাতিজা জালাল হোসেন (২৩) ও তাঁর মা রায় খাতুন (৫৫) ঘর থেকে বের হয়ে এগিলে গেলে তাঁদেরকেও বেধড়ক মারপিট করা হয়। পরবর্তীতে এলাকার লোকজন জড়ো হলে বিজিবি সেখান/ঘটনাস্থল হতে চলে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। বর্তমানে ওই তিনজন চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আবেদ আলীর বড় ভাই আমিন আলী বাদি হয়ে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দেন। 
শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য নাসির হোসেন বলেন, ‘আমি ঘটনা শুনেছি। গ্রামের লোকজন ভোরে ঘর থেকে বের হয়। মানুষের বাড়ির উপর গিয়ে তো চড়াও হওয়া যাবেনা। ঝালংগী বিজিবি ক্যাম্পের হাবিলদার ওবায়েদের সাথে মোবাইল ফোনে কল দিয়ে কথা বলা সম্ভব হয়নি। 
এ ব্যাপারে বর্ডারগার্ড বাংলাদেশের (৬১ বিজিবি) তিস্তা ব্যাটালিয়ন-২ এর ঝালংগী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শাহাজান বলেন, ‘আমি ব্যাটালিয়ন অধিনায়কের সাথে কথা বলে পরে জানাবো।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু