ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মানবিকতার ফেরিওয়ালা ডিএনসিসির মেয়র আতিকের আবারো মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ১০:৯

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় ৬ মাস বয়সী শিশু সন্তানকে সড়কের পাশে ঘুম পাড়িয়ে পান-সিগারেট বিক্রি করে সংসার চালানো অসহায় সুমি বেগমের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবিকতার আরো একটি উদাহরণ সৃষ্টি করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মানবিক মেয়র মো. আতিকুল ইসলাম।

বর্তমান করোনা পরিস্থিতিতেও দরিদ্র সুমি বেগম ৬ মাস বয়সী শিশু সন্তান তাকবীরকে কখনো নিজের পাশেই একটি চেয়ারে শুইয়ে রেখে আবার কখনো কোলে নিয়েই ছোট্ট পরিসরে পান-সিগারেট বিক্রি করেন। পান-সিগারেট বিক্রি করে সুমি বেগমের যে সামান্য পরিমাণ আয় হয় তা থেকে শিশু সন্তানের দুধের জন্য ৫০০ টাকা খরচ করে নিজে খেয়ে না খেয়ে দিন কাটিয়ে প্রতি মাসে ঘরভাড়া বাবদ ৪ হাজার টাকা পরিশোধ করা তার পক্ষে অসম্ভব।

গতকাল একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর তা ডিএনসিসি মেয়রের দৃষ্টিগোচরে এলে তিনি আজ নিজের পক্ষ থেকে সুমি বেগমের কাছে ১ মাসের বাজার হিোবে ২৫ কেজি চাল, ৪ কেজি ডাল, ১০ কেজি আলু, ১ কেজি রসুন, ৫ কেজি পেঁয়াজ, ২ কেজি লবণ, ৫ লিটার তেল, শিশু সন্তানের জন্য ১ কেজি সুজি এবং ২টি ল্যাকটোজেন-২ পৌঁছে দেন।

এ ছাড়াও মের  মো. আতিকুল ইসলামের পক্ষ থেকে সুমি বেগমকে ৩ মাসের বকেয়া ঘর ভাড়া বাবদ ১২ হাজার টাকাও দেয়া হয়। ডিএনসিসি মেয়র ৬ মাস বয়সী শিশু সন্তানের মাতা সুমি বেগমকে স্থায়ী একটি কাজের ব্যবস্থা করে দেয়ার আগ পর্যন্ত প্রতি মাসেই তাকে ঘরভাড়া বাবদ ৪ হাজার টাকাসহ সমপরিমাণ বাজার পৌঁছে দেয়া হবে বলেও জানিয়েছেন।

এমএসএম / জামান

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!