সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী (এমপি) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।৮ নভেম্বর(মঙ্গলবার) দুপুর ১টা ৫০ মিনিটে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানান মরহুমের ছেলে মোঃ মেশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
আগামীকাল(বুধবার) সকাল ১০টায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং দুপুর ২ টায় বাঁশখালী সরকারি আলাওয়াল ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ২য় নামাজে জানাজা ও বিকেলে ৪টায় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে বাঁশখালীর কালীপুর ইউপির পশ্চিম গুনাগারি ২নং ওয়ার্ড এলাকারয় নিজ বাসভবনস্থ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁহার পিতা মরহুম মোহাম্মদ মিয়া চৌধুরীর কবরের পাশে মরহুমের মরদেহ সমাহিত করা হবে।
মৃত্যুকালে তাঁহার বয়স ছিলেন ৭২ বছর।তিনি টানা চার চার বার চট্টগ্রাম(১৬)বাঁশখালী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।পারিবারিক জীবনে তাঁহার তিন ছেলে, দুই মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান। জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সহ বাঁশখালীর বিভিন্ন মহল শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
মুদাফফরগঞ্জ বাজারে স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারির লাকি কুপন ড্র অনুষ্ঠিত
শৈশবের আঙিনায় শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনরা
নাজিরপাড়া মডেল সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত
বরিশালে অবৈধ স্থাপনা রেখেই খাল পূনঃখনন শেষ,অনিয়মের অভিযোগ
ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিলসহ মাদক কারবারি আটক
কুমিল্লায় কুসিকের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি
সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনা
কুতুবদিয়ায় থেমে নেই শিশুমৃত্যুর মিছিল: পানিতে ডুবে প্রাণ গেল ২ বছরের আইমনের
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
শান্তি,সম্প্রীতি ও টেকসই উন্নয়নের কাজ করছে সরকার
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটিয়ায় বাইপাসের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ
ভূরুঙ্গামারীতে ওয়াজ মাহফিল ও হালকায় জিকির অনুষ্ঠিত
Link Copied