ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাকৃবির গবেষককে টকশোতে হেনস্থা, গনতান্ত্রিক শিক্ষক ফোরামের মানববন্ধন


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২২ বিকাল ৫:৩৯

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক টকশোতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষক অধ্যাপক ড. জাকির হোসেনকে তার গবেষণামূলক কাজের কারণে প্রশ্নবিদ্ধ করা এবং অপেশাদারসূলভ আচরণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে  বিশ্ববিদ্যালয়ের   গনতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশ।

মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে  উপস্থিত ছিলেন বাকৃবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. গোলাম ফারুক, গনতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পূর্বা ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাকির হোসেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আফরিনা মুস্তারি, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. তানভীর রহমান, প্রচার সম্পাদক অধ্যাপক ড. মো. হামিদুল ইসলামসহ আরোও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক প্রতিবেদন শুধুমাত্র সস্তা জনপ্রিয়তার জন্যই, বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে নয়। এ ধরনের প্রতিবেদন দেশের জন নিরাপত্তা সংক্রান্ত গবেষণা খাতকে অস্থিরতা ও নিরাপত্তাহীনতায় ফেলে দেয় যা বিজ্ঞানী ও গবেষকবৃন্দের কর্মস্পৃহা নষ্ট করে দেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষকদলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো গবেষণাকে প্রশ্নবিদ্ধ করা মানে বিশ^বিদ্যালয়ের কাজের মানকে প্রশ্নবিদ্ধ করা। আমরা ওই টেলিভিশন চ্যানেলের এ ধরনের অনুষ্ঠানের এবং তাদের অজ্ঞতাস্বরূপ আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অধ্যাপক জাকির এবং তার বৈজ্ঞানিক দল তথা জাতির কাছে দুঃখ প্রকাশের দাবি জানাচ্ছি।

একই ঘটনায় এর আগে মানবন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন শাখা। এছাড়াও এ ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে প্রতিবাদ জানিয়েছে বাকৃবির আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল, কৃষি অনুষদ ছাত্র সমিতি, পশুপালন অনুষদ ছাত্র সমিতি এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চ।  

এমএসএম / এমএসএম

ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে

সারের দাবিতে কুড়িগ্রামে কৃষকদের সড়ক অবরোধ

টেন্ডারের বছর পেরোল, তবু শেষ হয়নি সড়কের কাজ—গর্তে দুর্ভোগ রায়গঞ্জবাসীর

রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

কাপ্তাইয়ের পাহাড়ে জুমের সোনালি উৎসব: ঐতিহ্য ও টিকে থাকার লড়াই

মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ

রাজারহাটে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

কুড়িগ্রামে জিপিএ-৫ অনুষ্ঠান: শিক্ষার্থীদের মানবিক, সংবেদনশীল ও পরমতসহিষ্ণু মানুষ হইয়ার আহ্বান

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

পরিত্যক্ত মরমি বাউল সাধক উকিল মুন্সীর স্মৃতিকেন্দ্র, চলছে না সাংস্কৃতিক কার্যক্রম

দাউদকান্দিতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

মনপুরায় অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলা: মামলা নিয়ে প্রশ্ন যুবদলের, তদন্তের দাবি