সাটুরিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল শিক্ষককে পিটিয়ে জখম
মানিকগঞ্জের সাটুরিয়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়ায় তোফাজ্জল হোসেন নামে এক সহকারি স্কুল শিক্ষককে পিটিয়ে জখম করেছে দুই বখাটে যুবক। পরে ওই শিক্ষককে আহত অবস্থায় উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মুখের মধ্যে ৪ টি সেলাই দেওয়া হয়েছে। আহত তোফাজ্জল হোসেন উপজেলার হরগস শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষক।
বুধবার বেলা পৌনে দশটার দিকে উপজেলার হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা দায়ের করেন।অভিযুক্ত বখাটে যুবকরা হলো- উপজেলার হরগজ বালুচর এলাকার মোঃ রফিকের ছেলে আলামিন ও একই এলাকার রহমানের ছেলে রমজান আলী।এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ওই স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয়রা।আহত শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন জানান, বখাটে আলামিন ও রমজান আলী প্রতিদিন স্কুলে যাওয়া আসার পথে স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করে। এ ঘটনায় আমি প্রতিবাদ করলে ওরা আমার উপরে ক্ষিপ্ত হয়। সকালে আমি স্কুলে যাওয়ার সময় স্কুলের গেটের সামনে আসলে ওরা আমার ওপর হামলা করে। আমাকে বেধরক মারপিট করে সেখান থেকে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা স্কুলে খবর দিলে অনান্য শিক্ষকসহ স্থানীয়রা আমাকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করেন।
হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান বলেন, রমজান আলী ও আলামিন এরা প্রতিদিন স্কুলের ছাত্রীদের আসা ও যাওয়ার সময় রাস্তায় তাদেরকে উত্ত্যক্ত করে। তাদের বিরুদ্ধে ছাত্রীরা মাঝে মধ্যে বিচার দিত। এরা নেশা ও মাদকাশক্ত। তিনি শিক্ষককে মারধরের ঘটনায় ওই দুই বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। হরগজ ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন জ্যোতি বলেন, শিক্ষককে মারধরের ঘটনাটি দুঃখজনক। আমি বখাটে যুবকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করি।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, শিক্ষককে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে। আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied