ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় পুলিশের বিশেষ অভিযানে আটক ০৮


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ৩:৩৩
খুলনার কয়রায় বিশেষ অভিযানে  সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ০৮ জনকে গ্রেফতার করেছে  কয়রা থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত  রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে বুধবার  দুপুরে আটককৃতদের কোর্টে প্রেরণ করা হয়।
 
জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় ২ বছরের  সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামিরা নিজ নিজ এলাকায় অবস্থান করে ঘুরাফেরা করছে। বিভিন্ন আসামিরা এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে খুলনা পুলিশ সুপার মাহবুব হাসান(বিপিএম) এর  দিক নির্দেশনায় কয়রা থানার ওসি এবিএমএস দোহা (বিপিএম) আসামিদের গ্রেফতার করতে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন। পরে মঙ্গলবার  দিবাগত রাতে তারা অভিযানে নামেন। এসময় উপজেলার ইসলামপুর এলাকায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ০৩ জন কে হাতে আটক করে। আটকৃতরা হল, ১/ জাহাঙ্গীর আলম (৩২), ২/ শরিফুল ইসলাম(৩৫), ৩/ রওশান আলী(৪২), এব্যাপারে জুয়া আইনে ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে  এবং ২ বছরের সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানা ভুক্ত আসামী বাবুল গাজী (২৮) পিতা-আমজাদ গাজী, সাং-জোশিং,সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানা ভুক্ত আসামী অহিদুজ্জামান (বাবু) পিতা-মৃত ইদ্রিস আলী মোড়ল, সাং-খেওনা, সোহাগ মোড়ল, পিতা-আঃ কুদ্দুস মোড়ল, সাং-দশবাড়ীয়া, সর্ব থানা-কয়রা, জেলা-খুলনা সহ মোট ০৩ জন সাজাপ্রাপ্ত আসামী, সিআর পরোয়ানা ভুক্ত ০২ জন আসামী গ্রেফতার করে । এছাড়া কয়রা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১৫ মণ ভেজাল মধু উদ্ধার করে। বুধবার দুপুরে আসামিদের কোর্টে প্রেরণ করা হয়।কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম),বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত, জুয়াড়ী আসামিসহ ০৮ জনকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার