ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জাফরুল ইসলাম চৌধুরীর জানাযায় মানুষের ঢল


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ৪:৪৮
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী(এমপি)র নামাজে জানাজায় মানুষের ঢল নেমেছে।
 
৮ নভেম্বর(মঙ্গলবার) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল,"এভার কেয়ার হাসপাতালে"চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী(এমপি) (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন জেলার দলীয় নেতা-কর্মীরা চট্টগ্রামে ছুটে আসেন,মঙ্গলবার রাত আটটার দিকে পাথরঘাটাস্থ তাহার বাসা সংলগ্ন এলাকায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়,বুধবার সকাল দশটায় জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে ২য় নামাজে জানাজা শেষে দুপুর ২টায়  বাঁশখালী সরকারি আলাওয়াল কলেজ মাঠে ৩য় নামাজে জানাজা ও বিকেলে ৩টায় বাঁশখালী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ৪র্থ জানাজা ও কালীপুরের ২নং ওয়ার্ডে তাঁহার বাসভবনস্থ জামে মসজিদ প্রাঙ্গণে ৫ম জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁহার মরদেহ সমাহিত করা হয়।
 
মৃত্যুকালে তাঁহার বয়স ছিলো ৭২ বছর।পারিবারিক জীবনে দুই পুত্র,দুই মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।রাজনৈতিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত কর্মী বান্ধব ও জন প্রিয় ব্যক্তিত্ব।এছাড়াও তিনি চট্টগ্রাম (১৬) বাঁশখালী থেকে টানা চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে চারদল সরকারের আমলে সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন জাফরুল ইসলাম চৌধুরী।তাঁহার মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের মাতাম চলছে।জানাজায় তাঁর বড় ছেলে জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর ও ছোট ছেলে মেশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা) উপস্থিত সকলের কাছে বাবার মাগফেরাত ও শোকাহত পরিবারের জন্যে দোয়া কামনা করেন।
 
তাঁহার মৃত্যুতে সাবেক চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী,আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ কবির চৌধুরী লিটন,বাঁশখালীর সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী,সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম,গণ্ডামারা ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী,বিএনপি নেতা এডভোকেট আজিজুল হক,আহ্বায়ক ফরিদুল আলম রানা, নাজিম উদ্দীন সিকদার,শহিদুল ইসলাম,নেজম উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এমএসএম / এমএসএম

সরকারি নির্দেশনা নেই, তবুও ফ্যামিলি কার্ডের আশ্বাসে নারীদের তথ্য সংগ্রহ ইউপি সদস্য পদপ্রার্থীর

মুদাফফরগঞ্জ বাজারে স্বনির্ভর ইলেকট্রনিকস গ্যালারির লাকি কুপন ড্র অনুষ্ঠিত

শৈশবের আঙিনায় শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তনরা

নাজিরপাড়া মডেল সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

বরিশালে অবৈধ স্থাপনা রেখেই খাল পূনঃখনন শেষ,অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিবিলসহ মাদক কারবারি আটক

কুমিল্লায় কুসিকের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি

সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনা

‎কুতুবদিয়ায় থেমে নেই শিশুমৃত্যুর মিছিল: পানিতে ডুবে প্রাণ গেল ২ বছরের আইমনের

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

শান্তি,সম্প্রীতি ও টেকসই উন্নয়নের কাজ করছে সরকার

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

পটিয়ায় বাইপাসের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ