ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জের পদ্মা আবাসিক হোটেল থেকে ১৮ নারী পুরুষ আটক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৯-১১-২০২২ রাত ৯:১৩
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পদ্মা আবাসিক হোটেল থেকে ৯ জোড়া নারী পুরুষকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ নভেম্বর) বিকেলে অভিযান চালিয়ে ওই ১৮ জন নারী-পুরুষকে আটক করা হয়।আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রউফ সরকার।
 
আটককৃতদের বয়স ১৪ থেকে ৪০ বছরের মধ্যে। এদের মধ্যে ৫ জন মেয়ে ও ৭ জন ছেলে প্রাপ্ত বয়স্ক রয়েছে। বাকিরা অপ্রাপ্ত বয়স্ক। তবে এদের মধ্যে স্কুল ও কলেজের ৫ জন মেয়ে ও ৫ জন ছেলে শিক্ষার্থী রয়েছে।  পুলিশ এবং স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সাত তলাবিশিষ্ট একটি ভবনের সপ্তম তলায় পদ্মা আবাসিক হোটেল ও ষষ্ঠ তলায় রয়েল আবাসিক হোটেল রয়েছে। এ দুটি আবাসিক হোটেলে ছোট ছোট কক্ষ ভাড়া দেওয়া হয়। এই কক্ষ গুলোতে অনৈতিক কর্মকাণ্ড হয়ে আসছিল বলে জানা যায়।এ ব্যাপারে কথা বলতে গিয়ে পদ্মা আবাসিক হোটেলে কাউকে পাওয়া যায়নি। হোটেলে ছোট ছোট কক্ষগুলোর দরজা খোলা থাকলেও কোনো খদ্দেরকে পাওয়া যায়নি। ভবনের নিচতলার কয়েক জন ওষুধের দোকানদাররা জানান, অভিযানের আগেই অনেক যৌনকর্মী ও খদ্দেরেরা পালিয়ে গেছেন।  
 
ষষ্ঠ তলায় রয়েল আবাসিক হোটেলে মালিক আমির হোসেন বলেন, ভবনের সপ্তম ও ষষ্ঠ তলা ভাড়া নিয়ে আবাসিক হোটেল করা হয়েছে। তবে তার দাবি হোটেলে দম্পতি ছাড়া ভাড়া দেওয়া হয় না। তবে ১৮ জনের আটকের বিষয়ে তিনি বলেন, অনৈতিক কাজের জন্যই পুলিশ পদ্মা হোটেল থেকে তাঁদেরকে আটক করে থানায় নিয়ে গেছে।
 
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবাসিক হোটেলের মালিক ও কর্মচারীরা পালিয়েছেন। তবে হোটেলের মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
 
 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার