লাভে লোকাসানে ১৩ বছর যাবৎ ব্রয়লার মুরগির ফার্ম
কুড়িগ্রামের উলিপুরে ১৩ বছর যাবৎ লাভে লোকসানে ব্রয়লার মুরগির ফার্ম চালিয়ে আসছেন হাবিবুল্লাহ নামের এক ব্রয়লার মুরগির ফার্ম খামারি।
সরেজমিন উপজেলার থেতরাই ইউনিয়নের পশ্চিম কিশোরপুর তেলিপাড়া গ্রামের এক পোল্ট্রি ফার্ম খামারি প্রায় ১৩ বছর যাবৎ লাভে লোকসানে চালিয়ে আসছেন এ ব্রয়লার মুরগীর খামারটি। সেখানে গিয়ে দেখা যায়, প্রায় ২০ শতক জমির ওপর গড়ে তুলেছেন উক্ত ব্রয়লার মুরগীর খামারটি। খামারটিতে প্রায় ৬ থেকে ৭টি শেড রয়েছে। উক্ত শেড গুলোতে প্রায় ৫ হাজার থেকে ৬ হাজার মুরগী রয়েছে। শেড গুলো থেকে ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে মুরগী বিক্রয়ের জন্য উপযোগী হয়ে আসে। এভাবে বছরে প্রায় ৯ থেকে ১০ বারে ৫৪ থেকে ৬০ টি শেড হয়ে থাকে জানান তিনি।
উক্ত খামার দেখভাল করা আব্দুল আজিজ বলেন, এ পোল্ট্রি ফার্ম খামারটি প্রায় ১৩ বছর যাবৎ চালিয়ে আসছি। কখনো লাভ আবার কখনো লোকসানের মধ্যে পড়ে আছি। আব্দুল আজিজ বলেন খামার দিয়েছি তাই সবকিছু মেনে নিতে হচ্ছে। তিনি আরও বলেন পোল্ট্রি খাদ্যের অনেক দাম বৃদ্ধি পেয়েছে। এখন পোল্ট্রি খামার চালানো অনেক কষ্ট হয়ে পড়েছে। পোল্ট্রি মুরগীর অনেক ধরনের রোগ বালাই হয়ে থাকে। এ সমস্ত রোগ বালাই থেকে রেহাই পেতে যদি উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে পরামর্শ পেতাম তাহলে অনেক লাভবান হতাম বলে জানান তিনি। তিনি বলেন গত বছর আমাদের শেডের সকল মুরগী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। তাতে অনেক ক্ষতির মুখে ও আর্থিক সংকটে পরেছিলাম বলে জানান তিনি। এখন পর্যন্ত সে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পাইনি।
উক্ত খামারি মালিক হাবিবুল্লাহ বলেন, বর্তমান ৬ থেকে ৭ টি শেডে মুরগী আছে প্রায় ৫ হাজার থেকে ৬ হাজার। এ সকল মুরগী ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে বিক্রয়ের জন্য উপযোগী হয়ে উঠে। এখন এ সকল মুরগীর বয়স হয়েছে প্রায় ২০ দিন। আর মাত্র ১০ থেকে ১৫ দিন হলেই বিক্রয়ের জন্য উপযোগী হয়ে উঠবে। তখন ৫ হাজার মুরগির ওজন হবে প্রায় ১০ হাজার কেজি। এ শেড ক'টিতে ৫ হাজার মুরগির জন্য মোট খরচ হবে প্রায় ১২ লক্ষ টাকা। বিক্রয়ের উপযোগী হওয়ার পর কেজি প্রতি পাইকেরিতে বিক্রি হবে প্রায় ১৩০ থেকে ১৩৫ টাকা। মোট বিক্রি হবে প্রায় ১৩ লক্ষ থেকে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত। শেড গুলো থেকে ৩০ থেকে ৩৫ দিনে লাভের আশা করেন প্রায় ১ লক্ষ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা। তিনি আরও বলেন আমাকে সরকারি ভাবে আর্থিক কিংবা ব্যাংক থেকে ঋণ সহায়তা করলে আমার পোল্ট্রি খামারটির প্রশারতা বৃদ্ধি করে প্রোটিনের যোগান দিতে পারতাম বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রেজোয়ানুল হক বলেন, পোল্ট্রি ফার্ম ব্রয়লার মুরগী খামারীরা সাধারণত ডিলারদের সাথে যোগাযোগ রাখে যে কোন সমস্যা সমাধানের জন্য। যখন অতিরিক্ত মাত্রায় রোগ বালাই দেখা দেয় তখন আমাদের সংগে যোগাযোগ করলে আমরা সরকারি ভ্যাক্সিন দিয়ে থাকি। এ ছাড়া আমরা খামারিদের বিভিন্ন ধরনের রোগ বালাই সম্পর্কে পরামর্শ দিয়ে থাকি বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি