তানোরে সেচ পাম্পের ট্রান্সফর্মার ও শ্যালো মেশিন চুরির হিড়িক
রাজশাহীর তানোরে সেচ পাম্পের ট্রান্সফর্মারর ও শ্যলো মেশিন চুরির হিড়িক পড়েছে। গত এক মাসের ব্যবধানে বেশ কয়েকটি বিএমডিএর গভীর নলকূপ এবং ব্যক্তি মালিকানাধীন সেচ পাম্প বা অগভীর নলকূপের তার ও ট্রান্সফর্মারর চুরির ঘটনা ঘটেছে।
সম্প্রতি নেচকোর বিদুৎ সংযোগ থেকে রাতে তানোর উপজেলার মথুরাপুর এলাকার সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরি হয়। এছাড়াও পাঁচন্দর ইউপির কুন্দাইন মৌজায় অবস্থিত বিএমডিএর গভীর নলকূপের ট্রান্সফর্মার ও তার চুরি হয়। শুধু ওই এলাকা থেকে নয়, কামারগাঁ ইউপি ও তানোর পৌর এলাকার বিল কুমারী এবং খালের ধার থেকে ৬টি সেচ সুবিধায় ব্যবহৃত শ্যালো মেশিন গত রোববার রাতে চুরি হয়। এসব ঘটনা নিয়ে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে বলে ভুক্তভোগেী সূত্রে চিশ্চিত হওয়া গেছে। কিন্তু ওসি বলছেন, এসব চুরির ব্যাপারে থানা পুলিশ অবগত নয়।
উপজেলার কুন্দাইন মৌজায় অবস্থিত বিএমডিএর গভীর নলকূপের অপারেটর বেলাল উদ্দিন বলেন, এখন পুরোদমে শুরু হবে আলুর জমিতে সেচ প্রক্রিয়া। হঠাৎ সেচযন্ত্রের তার ও ট্রান্সফর্মার চুরি হওয়ায় বিপাকে পড়েছের কৃষকরা।শুধু তার নয়, বেশ কয়েকটি এলাকায় ট্রান্সফর্মার চুরির হিড়িক পড়েছে। এ ব্যাপারে সবাই থানায় লিখিতভাবে অবহিত করেছে। তবে সময়মতো ট্রান্সফর্মার পাওয়া না গেলে ক্ষতিগ্রস্ত হবেন চাষিরা। একই ধরণের কথা বলেন সুমাসপুর ও হরিপুরবাসীরা।
গত অক্টোবর থেকে পর্যায়ক্রমে ১০ নভেম্বর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ১৫টি ট্রান্সফর্মার চুরি হয়। এসব ট্রান্সফর্মার বিএমডিএর গভীর নলকূপ ও সেচ পাম্পে পল্লী বিদ্যুৎ সংযোগ রয়েছে। কিন্তু এত ট্রান্সফর্মার চুরি গেলেও কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি কেউ। এতে উপজেলাজুড়ে কৃষক ও গভীর নলকূপ অপরেটরদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, বিল কুমারী বিল বা খাল সংলগ্ন জমিতে চাষিরা বোরো চাষের জন্য বীজতলা তৈরি করেছেন বা করছেন। পানি সেচের শ্যালো মেশিনই তাদের ভরসা। তালন্দ হরিদেবপুর সুমাসপুর গ্রামের উত্তরে রয়েছে খাল। সেই খাল সংলগ্ন বিলের জমিতে বোরো বীজতলা তৈরিতে পানি সেচের জন্য শ্যালো মেশিন রাখা হয়েছিল। ৬টির মতো শ্যালো মেশিন রাতেই চুরি হয়ে যায়। এ ঘটনায় তানোর পৌর এলাকার তালন্দ হরিদেবপুর গ্রামের করিম মৃধা পরদিন থানা পুলিশকে অবগত করেন।
তিনি জানান, তার ২টি, হাফিজের ২টি, মেয়র ইমরুল হকের ১টি ও অন্য এক ব্যক্তির ১টি সেচকাজে ব্যবহৃত শ্যালো মেশিন খালের ধারে ছিল। সেচ দেয়ার পর সেখানেই রাখা হয়েছিল পরদিন সেচের জন্য। কিন্তু রোববার রাতেই একসাথে ৫টি শ্যালো মেশিন চুরি হয়ে যায়। আর গত বুধবার রাতে ১টি মেশিন চুরি হয়ে গেছে।
এসব চুরির ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। কৃষকরা জীবতলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। ফলে চোরদের দ্রুত আইনের আওতায় আনারজোরালো দাবি তুলেছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে বিএমডিএর তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ট্রান্সফর্মার চুরির ব্যাপারে প্রতিটি গভীর নলকূপের অপরেটদের সতর্ক করে থানায় অবগত করতে বলা হয়েছে। কৃষকের কথা বিবেচনা করে ট্রান্সফর্মার চুরি হওয়া বিকল গভীর নলকূপ সচল করার উদ্যোগ নেয়া হয়েছে।
এ বিষয়ে মোবাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, সেচ পাম্পের ট্রান্সফর্মার ও শ্যলো মেশিন চুরি ব্যাপারে কোনো তথ্য নেই।
প্রীতি / জামান
নওগাঁ থেকে বেলাবো থানার হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
উল্লাপাড়ায় সূর্যমুখী ফুল চাষে ঝুঁকছে কৃষক
বাঁশখালীতে জোরপূর্বক ঘরদখলে বাধা দেয়াতে ঘরের মালিককে কুপিয়ে রক্তাক্ত
বাউফলে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শ্রীপুরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াবাসহ গ্রেফতার
টুঙ্গিপাড়ায় জনসেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ৮ প্রশাসনিক কর্মকর্তা পেলেন সম্মাননা স্মারক
বোয়ালমারীতে ইজিবাইক মেরামত কারখানায় অভিযান, চোরাই গাড়ী সহ আটক ৬
কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে সন্ত্রাসী শরিফ কাইগি গ্রেফতার
রেললাইন প্রকল্পে ক্ষতিগ্রস্ত; এলাকাবাসীর অর্থায়নে দুই কিলোমিটার রাস্তা সংস্কার
ক্ষেতলালে ২৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
গোপন সূত্রের অভিযানে প্লাস্টিকের জুতার ভেতরে মিলল ইয়াবা, ২৯৭০ পিসসহ গ্রেফতার কারবারি
সারিয়াকান্দিতে লুডু খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা