যুদ্ধ সমাধিতে ৭ দেশের কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনা সদস্যদের স্মরণে কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশের মিনি পাহাড়ের কোলঘেঁষে বুড়িচং উপজেলার ময়নামতির যুদ্ধ সমাধিতে (ওয়ার সিমেট্রি) শ্রদ্ধা জানিয়েছেন ৭ দেশের কূটনীতিকরা। সেনাবাহিনীর চৌকস একটি দলের বিউগলের করুণ সুরে নীরব নিস্তব্ধ হয়ে যায় সেনানিবাসের এই স্থানটি। শুক্রবার (১১ নভেম্বর) বেলা ১১টায় হাইকমিশনার ও প্রতিনিধিরা বুড়িচং উপজেলার ময়নামতির যুদ্ধ সমাধিতে ক্রুসের পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শ্রদ্ধা জানান- ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর, কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলাস, জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কামার আব্বাস খোখার, ভারতীয় হাইকমিশনারের প্রতিনিধি ডিফেন্স এট্যাসি বিগ্রেডিয়ার এমএস সাবারওয়ালসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ ইনফ্যান্ট্রি ডিভিশনের প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল মো. রাব্বি আহসান এনডিসি, পিএসসি।
এ সময় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আমরা তাদের স্মরণ করছি।
কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলাস বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ দিন। আজকে আমরা স্মরণ করছি সেই সব নারী-পুরুষকে যারা বিশ্বযুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। আমরা সমাধিস্থলটি ঘুরে দেখেছি। এখানে কানাডিয়ানসহ ব্রিটিশ, বাঙালি, অস্ট্রেলিয়ান, ইন্ডিয়ান, আফ্রিকানসহ অনেক দেশের ব্যক্তির সমাধি রয়েছে। তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমাদের প্রজন্মের জন্য, যাতে আমরা শান্তিতে সমৃদ্ধিশীল একটি পৃথিবীতে বাস করতে পারি। আমরা তাদের কখনো ভুলব না।
এসময় কুটনৈতিকরা সমাধিস্থলে নিজ দেশের সেনা সদস্যদের সমাধিগুলো ঘুরে দেখেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সমাধিস্থলে ক্রুশে পুষ্পার্ঘ্য অর্পণ করে নিহতদের স্মরণ করা হয় এবং কয়েক মুহূর্ত নীরবতা পালন করা হয়। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।
উল্লেখ্য, ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৭ জন সৈনিককে ময়নামতির এ যুদ্ধসমাধিতে সমাহিত করা হয়
ই-মেইলে ছবি আছে।
প্রীতি / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন