ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভোগান্তি কমাতে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি

৬০১ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু সেতু-এলেঙ্গা ৪ লেন সড়কের কাজ চলছে কচ্ছপ গতিতে


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ৩:২৪
বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়কের কাজ চলছে। ছবি : ফরমান শেখ
বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়কের কাজ চলছে। ছবি : ফরমান শেখ

১৯৯৮ সালে টাঙ্গাইলের যমুনা নদীর উপরে নির্মিত বঙ্গবন্ধু সেতু ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ২৩ জেলার মানুষের যাতায়াতের একমাত্র প্রবেশদ্বার। সেতু দিয়ে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৩ হাজার ছোট-বড় যানবাহন পারাপার হয়ে থাকে। কিন্তু ঈদের সময় যানবাহনের চাপ বেড়ে তিন-চারগুণ হয়। এতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা মহাসড়কটির ১৩ কিলোমিটার এলাকাজুড়ে ২ লেন থাকায় চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়েন যাত্রী ও যানবাহন।

গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক ৪ লেনের সুবিধা থাকলেও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার ২ লেন থাকায় ঈদের সময়সহ প্রায় সারা বছরই সড়কটি যেন গলার কাঁটা হয়ে দাঁড়ায়। দুর্ঘটনায় ঘটে প্রাণহানি, হয় আহত। দীর্ঘ দিনের এমন সীমাহীন ভোগান্তি ও দুর্ভোগের পর মহাসড়কের ১৩ কিলোমিটার চার লেনের কাজ শুরু করেছে আব্দুল মোনেম লি‌মিটেড নামে একটি দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। 

সরেজ‌মিন ঘুরে দেখা গেছে, এক বছর আগে এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু ১৩ কিলোমিটার মহাসড়ক‌টির দ‌ক্ষিণ পাশে বিভিন্ন স্থানে মাটি ফেলার কাজ শুরু হয়েছে। প্রশস্তকরণের কাজ করছে শ্রমিকরা। তবে কাজের অগ্রগতি লক্ষ্যে করা যায়নি। 

মহাসড়কে চলাচলরত যাত্রী, চালক ও স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্ভোগ শেষে কাজ শুরু হয়েছে। মহাসড়কের পাশে মাটি ফেলা হচ্ছে। সব মিলিয়ে কচ্ছপের গতিতে কাজ চলছে। এ দুই লেনের চলমান কাজ শেষ হলে জনভোগান্তি থাকবে না। চলমান কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবি।  

ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সংযোগ সড়ক প্রকল্প (সাসেক) ফেইজ ২ এর অধীনে এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের চার লেন প্রকল্পে ১৩.৬ কিলোমিটার মহাসড়কে ১টি ফ্লাইওভার, ৮টি ব্রিজ, ১০টি কালভার্ট ও ২টি আন্ডারপাসসহ একটি সার্ভিস লেন নির্মাণ করা হবে। প্রায় ৬০১ কোটি টাকা ব্যয়ে ৪ লেনসহ এসএমভিটি (সার্ভিস লেন) করার উদ্যোগ নিয়েছেন প্রকল্প বাস্তবায়ন সংস্থা। প্যাকেজ- ৫ এর অধীন এ কাজ বাস্তবায়ন হচ্ছে।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতুর (বিবিএ) নির্বাহী প্রকৌশলী ও এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু পূর্ব চার লেন প্রকল্পের ব্যবস্থাপক আহসান মাসুদ বাপ্পী বলেন, ২০২১ সালে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৩ বছরের মধ্যে কাজটি সম্পন্ন করার লক্ষ্যে কার্যাদেশ দেয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করার কথা রয়েছে। ইতোমধ্যে মাটি ফেলার কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। আশা করছি যথাসময়ে মহাসড়কের কাজ শেষ হবে। 

প্রীতি / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন