মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পরীক্ষা সম্পন্ন
উৎসাহ-উদ্দীপনা ও শৃঙ্খলার মধ্যদিয়ে মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৪তম শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) একযোগে ১৪টি কেন্দ্রে সকাল ১০টা থেকে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মিরসরাই, সীতাকুণ্ড ও ছাগলনাইয়া উপজেলার ২৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৫ হাজার ৭৪০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা নিয়ন্ত্রক মিরসরাই কলেজের অধ্যক্ষ মো. নুরুল আফছার এবং শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সার্বিক তত্ত্বাবধানে বৃত্তির আহ্বায়ক রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের প্রভাষক একরামুল হক ও সদস্য সচিব মোহাম্মদ আবু সায়েদসহ ১৪টি কেন্দ্রে আলাদা কেন্দ্র সচিব ও সহকারী কেন্দ্র সচিব এবং ২৪১ জন হল পরিদর্শক এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক সদস্য পরীক্ষা গ্রহণের যাবতীয় দায়িত্ব পালন করেন।
এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন- খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন, মিরসরাই উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) কায়সার খসরু, নোয়াখালী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান সুজন, টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, বারইয়ারহাট কলেজের প্রভাষক বোরহান উদ্দিন, নিজামপুর কলেজের প্রভাষক জসীম উদ্দিন, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাইয়ের পরিচালক লায়ন এজেড এম সাইফুল ইসলাম টুটুল, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহম্মদ, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, দক্ষিণ আমবাড়ীয়া যুব সংঘের সম্পাদক শহীদুল ইসলাম, জাফর আহম্মদ, মোশাররফ হোসেন প্রমুখ।
এ সময় অভিভাবকরা বলেন, এসব পরীক্ষায় আমাদের ছেলেদের মেধা বিকাশে সহযোগিতা করে। আয়োজকদের সুন্দর এ আয়োজনে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
জামান / জামান
নোয়াখালীর কবিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩
উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ
পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত
মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ
ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ
কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী
গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন