সদরপুরে হায়দার হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফরিদপুরের সদরপুরের যাত্রাবাড়ী গ্রামের সবজি ব্যবসায়ী হায়দার মাতুব্বর হত্যা মামলার আসামি ইলু বেপারী ওরফে বাচ্চুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১১ নভেম্বর) রাতে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের নেতৃত্বে কৃষ্ণপুর এলাকা থেকে ইলুকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।
জানা গেছে, গত ২৫ জুলাই রাতে নিহত হায়দার পাওনা টাকা চাইতে উপজেলার মুটুকচর গ্রামের সৌদি প্রবাসী হাবিবের স্ত্রী লিপি আক্তার (৩৫) ও মনির মুন্সীর স্ত্রী পপি আক্তারের (৩২) বাড়িতে যান। রাত সাড়ে ৮টার দিকে তাদের বাড়ির পাশের রাস্তা থেকে হায়দারকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার ৪ দিন পর ২৯ জুলাই ঢাকা গ্রীণ লাইফ হাসপাতালে তিনি মারা যান। পরে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে এলাকায় প্রচার করা হয়।
হায়দারের স্ত্রী রুমা বেগম জানান, আমার স্বামী কৃষ্ণপুর বাজারে সবজির দোকান করতেন। আসামি লিপি ও পপি তার কাছথেকে টাকা ধার নেয়। উক্ত টাকা পরিশোদের জন্য চাপ দিলে গত ২৫ জুলাই রাতে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে তাদের বাড়িতে ডেকে নেয়। তাদের বসতঘরে নিয়ে কথা কাটাকাটির একপর্যায় তাকে বেদম মারপিট করে রাস্তায় ফেলে দেয়া হয়। পরে একটি মোটরসাইকেল চাপা দিয়ে সড়ক দুর্ঘটনা প্রচার করে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে গেলে তারা পলাতক রয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে নিহত হায়দারের স্ত্রী ফরিদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। কোর্ট মামলার তদন্তভার সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওপর দেয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, শুক্রবার রাতে আমরা হায়দারের হত্যাকারী একজনকে গ্রেফতার করেছি। বাকি ৯ আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’