ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সুজনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভূঞাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২-১১-২০২২ বিকাল ৫:৫

'সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে সুজন-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখা কমিটি। এ উপলক্ষে শনিবার (১২ নভেম্বর) বিকাল ৪ টায় ভূঞাপুর পৌর শহরের ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠের শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সভাপতি মির্জা মহীউদ্দিন আহমেদে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন- শাহ্ আলম প্রামাণিক, আব্দুস সালাম, নাজনীন বেগম, মনিরুজ্জামান তরফদার বাবু, অভিজিৎ ঘোষ, আব্দুল করিম, রমা রানী ভৌমিক, হালিমুর রিপন, ফরমান শেখ, মাসুদ রানা, শুভ সাহা ও কামরুল ইসলাম প্রমুখ।

উপজেলা শাখার সভাপতি মির্জা মহীউদ্দিন আহমেদ বলেন, নানা প্রতিঘাত পেরিয়ে ন্যায়- নীতি, আইন ও সুশাসনের পক্ষে সত্যিকার অর্থে দেশের জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। আগামী এক বছর পরে দ্বাদশ নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। তবে, রাজনীতির পরিবেশ বর্তমানে ভাল নয়। দেশের বড় দুই দলই প্রতিহিংসার রাজনীতি চর্চায় মেতেছে। কিন্তু সত্য ও ন্যায়ের পক্ষে থাকব। সে লক্ষ্যে সকলকে সর্তক থাকতে হবে।

জামান / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন