তজুমদ্দিনের মেঘনায় জেলেদের ট্রলারে গণডাকাতি, ৫ জেলে অপহরণ
কোরবানির ঈদকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলেদের ট্রলারে ফের গণডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতরা ৫ জেলেকে অপহরণ করে এবং ট্রলারের বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে মুক্তিপণ দিয়ে অপহৃত জেলেরা ছাড়া পান।
অপহৃত জেলের আড়তদার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শশীগঞ্জ সুইচঘাট এলাকার হারুন মাঝি, রুবেল মাঝি, শরীফ মাঝি, মাকসুদ মাঝি, নকিব মাঝি ও সফু মাঝি রোববার (১১ জুলাই) রাতে মেঘনার বিভিন্ন এলাকায় মাছ শিকারের জন্য জাল ফেলেন। পরে গভীর রাতে মাছ ধরারত অবস্থায় ৬টি জেলে ট্রলারে অতর্কিত হামলা চালায় জলদস্যুরা। এ সময় জাল, মাছ, নগদ টাকা, মোবাইল, সোলারসহ ৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা। পরে অপহৃত জেলেদের মোবাইল দিয়ে তাদের আত্মীয়স্বজনের সাথে কথা বলে বিকাশের মাধ্যমে ১ লাখ টাকা মুক্তিপণ নিয়ে সোমবার (১২ জুলাই) ভোররাতে বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু সুইচঘাটের দক্ষিণ পাশে ৫ জেলেকে নামিয়ে দেয়। অপহৃত ৫ জেলে হলেন- মাকসুদ মাঝি, হারুন মাঝি, নকিব মাঝি, সফু মাঝি, রুবেল মাঝি।
আড়তদার আলমগীর দর্জি জানান, ঈদকে সামনে রেখে মেঘনায় কয়েকটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, যে কারণে জেলে ও মৎস্য আড়তদাদের মাঝে আতংক ছড়িয়ে পড়ছে। আগামী ঈদ পর্যন্ত জেলেদের মেঘনায় মাছ ধরা অবাধ করতে প্রশাসনের তৎপরতা বৃদ্ধির দাবি জানান তারা।
তজুমদ্দিনে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সুলতান জানান, আমরা নিয়মিত মেঘনায় পেট্রোল ডিউটি করি। গভীর রাতে মেঘনায় জেলে ট্রলারে ডাকাতির ঘটনা শুনে অভিযান অব্যাহত রেখেছি।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক বলেন, ডাকাতির ঘটনাটি শুনেছি। তবে তজুমদ্দিনের মেঘনা কি-না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied