সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের খামারগাঁও এলাকায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। সোমবার (১২ জুলাই) সকালে তিনি এ প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় সঙ্গে ছিলেন- সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জাব্বার, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ প্রমুখ।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আশ্রায়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘর ও প্রকল্পের পুরো এলাকা পরিদর্শন করেন। এছাড়াও সুবিধাভোগীদের সঙ্গে সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি শিশুদের শিশুখাদ্য বিতরণ করেন। এ সময় সুবিধাভোগীরা জেলা প্রশাসককে সামনে পেয়ে অবেগাপ্লুত হয়ে পড়েন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, দেশের বিভিন্ন্ স্থানে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভেঙে নষ্ট হয়ে গেছে। এখানে তেমন হয়নি। অন্যান্য স্থানের তুলনায় সোনারগাঁওয়ের ঘরগুলো মজবুত রয়েছে। ভূমিহীনদের ঘর ও জমি দেয়ার পর যাদের জমি আছে ঘর নেই, এমন প্রকল্প হাতে নেয়ার চিন্তা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ