আমিরাতে জাফরুল ইসলাম চৌধুরী স্মরণে শোক সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, বাঁশখালী থেকে চার-চারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক বন ও প্ররিবেশ প্রতিমন্ত্রী আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী স্মরণে আমিরাতের বানিয়াস যুবদলের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১১ নভেম্বর) আমিরাতের শিল্পনগরী মোছাফফা-১০ ছানাইয়া ডায়মন্ড সিটি রেস্টুরেন্টে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
বানিয়াস যুবদলের প্রবাসী সংগঠনের সহ-সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম শহীদের সঞ্চালনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক এবং চট্টগ্রাম-১৬ বাঁশখালী থেকে চার-চারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আলহাজ জাফরুল ইসলাম চৌধুরী স্মরণে শোক সভায় প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মোছাফফা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুছা আল মাহমুদ চৌধুরী, বানিয়াস বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, মোছাফফা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মোহাম্মদ মোরশেদ, প্রবাসী নাগরিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মো. হাসেম, বানিয়াস যুবদলের সাধারণ সম্পাদক মো. বাহার, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকির, সহ-সভাপতি মো. নাছির, সাংগঠনিক সম্পাদক মো. নাছিম, প্রচার সম্পাদক মো. রুবেল, ক্রীড়া সম্পাদক মো. মোস্তাফিজ, মো. আব্দুল গফুর, মোহাম্মদ মুছা, আব্দুল মন্নান, হাবিবুর রহমান হাবীব, আমিনুল ইসলাম আমিন, শহীদুল আলম, মো. দেলোয়ার, মো. জলীলসহ অনেকে।
দেশ ও জাতির স্বার্থে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে হিংসাত্মক রাজনীতি পরিহার করে অহিংস ও সুস্থ ধারার রাজনীতির ছায়াতলে ঐক্যবদ্ধ ও অপ্রতিরোধ্য প্রত্যয়ে দেশ ও প্রবাসের উন্নয়ন কল্পে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে বক্তারা বলেন,আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন কর্মী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী,তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ছিলো সুদূর, নেতা-কর্মীদের সাথে মাধুর্যপূর্ণ ও অহিংস আচরণের মানুষ ছিলেন।
রাজনৈতিক জীবনে কখনো করো সাথে হিংসাত্মক আচরণ করেননি। প্রতিটি দলের লোকের সাথে তাঁর ছিলো অহিংস ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।যার ফলশ্রুতিতে জনগণের প্রত্যক্য ভোটে বাঁশখালী থেকে তিনি চার চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। জাফরুল ইসলাম চৌধুরীর নামে তাঁর নিজ এলাকায় একটি স্মৃতি সংসদ করার প্রস্তাব রাখেন বানিয়াসের সদস্যরা। দীর্ঘ আলোচনা শেষে মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।
এমএসএম / জামান
দুমকি সরকারি জনতা কলেজ চত্বরে মেশিনগানের কার্তুজ উদ্ধার
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Link Copied