ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ৪:৪৭

ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন- মিন্টু (৩২) এবং হাসান (৩০)। আহত হয়েছেন আরো দুজন। শনিবার (১২ নভেম্বর) রাতে ফাড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিন্টু সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আর হাসান আঁকচা ইউনিয়নের ফাড়াবাড়ী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, একটি মোটরসাইকেলে ৩ যুবক পাটিয়াডাঙ্গীর দিক হতে ফারাবাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় ফারাবাড়ী উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছলে চালক বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে বাইকের তিনজনই গুরুতর আহত হন। আহত হন এক পথচারীও। খবর পেয়ে বাইক আরোহী তিনজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০  শয্যবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত