ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ছাত্রলীগ নেতা রকিকে হত্যার ঘটনায় মামলা


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ৪:০
মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে বাকবিতণ্ডার জের ধরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকিকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সোমবার (১২ জুলাই) সকালে নিহত ছাত্রলীগ নেতা রকির বড় ভাই আতিকুর রহমান সরকার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় কাঞ্চনকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো সাত-আটজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 
 
মামলার এজাহারে বলা হয়েছে, গত দুই মাস আগে পূর্বপাড়া এলাকার নবাব আলীর ছেলে কাঞ্চনের সাথে রকির মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে কাঞ্চন তার দলবলসহ হামলা চালিয়ে আশিকুর রহমান রকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।  
 
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অতিসত্বর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 
 
ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হত্যাকারী কাঞ্চন ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করতে হবে।
 
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান বলেন, এ ঘটনায় সোমবার নিহত আশিকুর রহমান রকির বড় ভাই আতিকুর রহমান সরকার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 
এ ব্যাপারে পুলিশ সুপার মুহাম্মদ তোহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। আশা করি অল্প সময়ের মধ্যেই প্রকৃত কারণসহ হত্যাকারীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
গত রোববার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা শহরে পুরাতন বাজার থেকে ওষুধ কিনে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ার বাড়ির দিকে যাওয়ার সময় গাইবান্ধা পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরি মোড় এলাকায় পৌঁছলে স্থানীয় যুবক কাঞ্চন ও তার সহযোগীরা ছাত্রলীগ নেতা রকির মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন। এ সময় সাথে থাকা তার বন্ধু প্লাবন, মমিন, সোহেল অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। 
 
নিহত রকি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামের সাবেক ইউপি মেম্বার মৃত ছইদার রহমানের ছেলে।

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল