ঠাকুরগাঁওয়ে ১৩ পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার একটি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ পরিবারের অন্তত ২৫টিরও বেশি টিনশেড এবং বাঁশ-চাটাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে রুহিয়া থানার ১নং ইউনিয়নের মধুপুর (গুদামপাড়া) গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় বকুল চন্দ্র বলেন, কিভাবে যে আগুনের উৎপত্তি হলো কেউ বলতে পারে না। ১৩টি পরিবারের ঘর আগুনে পুড়ে যায় এবং আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে। অনেক চেষ্টা করেও আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে আটোয়ারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
১নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী বলেন, আসলে একসঙ্গে এতগুলো পরিবার আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে, যা একটি মর্মান্তিক বিষয়।
রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, ঘর পুড়ে একসাথে ১৩টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমি ইতোমধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি। দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হবে।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় শীতবস্ত্র পাঠানো হবে। এছাড়াও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ