ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চীনের তরুণ এভিয়েশন-গবেষকদের চিঠির জবাব দিলেন শি জিন পিং


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ১:৫৯
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ১২ নভেম্বর চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশনের শেনইয়াং বিমান শিল্প গ্রুপের ‘লুও ইয়াং যুবক মান্ডো’-র সদস্যদের চিঠির জবাব দেন। চিঠিতে তিনি তাদেরকে চীনা কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের চেতনা বাস্তবায়নে কাজ করে যেতে উত্সাহিত করেন।
 
চিঠিতে সি চিন পিং বলেন, ‘তোমরা কমরেড লুও ইয়াংকে উদাহরণ হিসেবে নাও, বিমান চলাচল খাতে গবেষণায় অবদান রেখে যাও, এবং কঠিন ও বিপজ্জনক কাজে তোমাদের শক্তি ও মেধা প্রয়োগ কর। এই ঐক্য ও সংগ্রামের চেতনা খুবই মূল্যবান।’
 
তিনি আরো বলেন, ‘চিঠিতে তোমরা লিখেছো যে, তোমাদেরকে অবশ্যই চীনা কমিউনিস্ট পার্টির বিংশ জাতীয় কংগ্রেসের চেতনা উপলব্ধি করতেও বাস্তবায়ন করতে হবে। এ খুবই ভালো কথা। আমি আশা করি, তোমরা বিমান চালনার মাধ্যমে দেশের সেবা করার চেতনা নিয়ে সামনে এগিয়ে যাবে, বিমান শিল্পের উচ্চ-মানের উন্নয়নের জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করবে, এবং এখানে নতুন নতুন অবদান রাখবে।’
 
উল্লেখ্য, ২০১২ সালে চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশনের শেনইয়াং বিমান শিল্প গ্রুপের চেয়ারম্যান ও মহা-ব্যবস্থাপক লুও ইয়াং দায়িত্ব পালন কালে মৃত্যুবরণ করেন। সম্প্রতি শেনইয়াং বিমান শিল্প গ্রুপের প্রথম ব্যাচের ‘লুও ইয়াং যুবক মান্ডো’-র তরুণ প্রতিনিধিরা সি চিন পিংকে লেখা চিঠিতে সংশ্লিষ্ট খাতে গত দশ বছরের বৈজ্ঞানিক গবেষণার ফলাফল তুলে ধরেন। চিঠিতে তাঁরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের সেবা করে যাওয়ার দৃঢ়সংকল্পও প্রকাশ করেন। সূত্র: জিনিয়া,সিএমজি।

এমএসএম / জামান

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

‘কারিগরি কারণে’ আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম চালান : পাকিস্তান

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

দিল্লিতে যুবককে থাপ্পড় মন্ত্রীর, যুবকও সাথে সাথে মন্ত্রীকে দিলেন ধাক্কা

টানা বর্ষণ-বন্যা-ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫

আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন ভারতীয় নারী, আয় আগের চেয়ে বেশি

৯ পাক সেনাকে হত্যা করল বেলুচ স্বাধীনতাপন্থিদের নারী ব্রিগেড : ভিডিও

নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের

চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের