সাভারে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
২০২২-২৩ অর্থবছরে রবি মৗসুমে গম, ভুট্টা, সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেছে সাভার উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি।
সাভার উপজেলা হলরুমে আয়োজিত সভায় সাভার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সাভার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজিয়াত আহমেদ স্বাগত বক্তব্যে বলেন, সাভার উপজেলার ১২টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ১৪০৫ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সহায়তা বাবদ জনপ্রতি গম বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, সরিষা বীজ ১ কেজি, ভুট্টা বীজ ২ কেজি, মসুর বীজ ৫ কেজি ও খেসারি বীজ ৮ কেজি করে বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। বিশেষ অতিথি ছিলেন- সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ানসহ সাভার উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ