ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ৩:৩২

ঠাকুরগাঁওয়ে প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনীর মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২’ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে জলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামছুজ্জামান আসিফ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হাসিব-উল-আহসান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক মো. আব্দুল লতিফ, সাংবাদিক আব্দুল্লাহ হক দুলাল, সাইফুল ইসলাম প্রবার প্রমুখ।

ব্রিফিংয়ে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার বেলা ১১টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করে বিকেল ৫টা পর্যন্ত চলবে। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। ওই দিন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। মেলায় মোট ৪৫টি স্টল থাকবে। এছাড়াও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
 
তিনি আরো বলেন, মেলায় মোট ৪টি প্যাভালিয়ন থাকবে। এরমধ্যে ১ নাম্বারটিতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ৫টি উপজেলা থেকে ১৫টি সেরা উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ১৫টি স্টল হবে। দ্বিতীয়টিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ডিজিটাল সেবামূলক ১৩টি স্টল, তৃতীয়টিতে হাতের মুঠোয় সেবা বিষয়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ১০টি স্টল ও ৪ নাম্বার প্যাভালিয়নে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭টি স্টল থাকবে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত