ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মাগুরায় মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


দিপল ঘোষ, মাগুরা photo দিপল ঘোষ, মাগুরা
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ৪:৫
স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন, বেসরকারি শিক্ষক-কর্মচারির চাকরি জাতীয়করণ সহ মোট ১৩ দফা দাবিতে সোমবার  মাগুরায় মানববন্ধন ও জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছেন জমিয়াতুল মোদার্রেছীন মাগুরা জেলা শাখা।
 
বেলা ১১ টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন মাদরাসায় কর্মরত সহস্রাধিক শিক্ষক কর্মচারি অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড বহন করেন। পরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হয়।
 
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীনের মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মোঃ ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মাওলানা মোঃ মামুনুর রশিদ, মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি নবীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, শালিখা উপজেলা শাখার সভাপতি মোঃ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃআব্দুল গফ্ফার, সাধারণ সম্পাদক নুরুদ্দীন প্রমুখ।
 
এ সময় বক্তরা বলেন, ৯১ ভাগ মুসলমানের দেশে পাশ্চাত্য ও দেব-দেবীর বিশ্বাস এবং তাদের আরাধনার শিক্ষা সাংস্কৃতির আদলে তৈরী বইগুলো মাদরাসায় পড়ানোর উপযোগী নয়। তাই মাদরাসা শিক্ষায় পাঠপুস্তকে স্বকীয়তা বজায় রাখতে ও জমিয়াতের বিজ্ঞ-বিশেষজ্ঞ আলেমেদের সমন্বয়ে পাঠ্যবই প্রণয়ন সহ উত্থাপিত ১৩ দফা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা