চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ
টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করার অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আমজাদ সেনা একাডেমীর পরিচালক আবু সাঈদ মিয়া। গত ৪ জুন (শুক্রবার) সকাল ৯টার দিকে তার প্রতিষ্ঠানে এ হামলা ও ভাংচুর করে আক্তারের সন্ত্রাসী বাহিনী বলে জানান তিনি।
প্রতিষ্ঠানের পরিচালক জানান, উপজেলার আমুলা গ্রামে ২০১৫ সালে নিজ জায়গায় তার বড় ভাই শহীদ মুক্তিযোদ্ধা আমজাদ একাডেমী নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন। তখন থেকেই ওই সন্ত্রাসীরা তার থেকে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করত। এরই ধারাবাহিকতায় সম্প্রতি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ওই সন্ত্রাসীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে। এর আগেও বেশ কয়েকবার প্রতিষ্ঠানে হামলা চালানো হয় বলে জানান তিনি।
শহীদ মুক্তিযোদ্ধা আমজাদ একাডেমীর পরিচালক জানান, করোনাকালে প্রতিষ্ঠান বন্ধ থাকায় ওই সন্ত্রাসীরা সুযোগ পায় ভাংচুরের। এতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ছাড়াও প্রতিষ্ঠানের ঘর, চেয়ার, টেবিল, বেঞ্চসহ যাবতীয় আসবাবপত্র ভাংচুরসহ নগদ ২৮ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায় এবং ৩ লাখ টাকার ক্ষতি হয়। বাধা দিতে গেলে আমাকে মারধর করে আহত করে। বর্তমানে আমার ও পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে ওই সন্ত্রাসী।
এ ঘটনায় ভূঞাপুর থানা পুলিশকে জানালেও কোনো সুবিচার পাননি বলে অভিযোগ করে জানান, গত ৩০ জুন টাঙ্গাইল আদালতে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলার পর থেকে তাকেসহ পরিবারের সকলকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ করেন তিনি। বর্তমানে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে, বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে হামলাকারীরা। বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে প্রধানমন্ত্রীর কাছে এ হামলার বিচারের জোর দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ভূঞাপুরে থানার এসআই জুয়েল গণ্যমাধমকর্মীদের জানান, উপজেলার আমুলা গ্রামের ওই ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেহেতু বিষয়টি আদালতে গড়িয়েছে, আদালতের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন করব।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied