বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার ২ হাজার ২২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোতাহার হোসেন এমপি অডিটরিয়ামে তেল ফসল উৎপাদন বৃদ্ধি ও ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব কৃষি উপকরণ ও বিনামূল্যে বীজ ও সার বিতরণ উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাটগ্রামের আয়োজনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পাটগ্রাম উপজেলা নির্বাহী র্কমকর্তা (ইউএনও) নাজমুল হক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংসদ মোতাহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফ্ফার।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২২-২৩ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। প্রতি বিঘা জমির কৃষকদের ১ কেজি সরিষা বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি প্রদান করা হয়।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied