তমব্রু সীমান্তে থমথমে অবস্থা
বান্দরবানের তমব্রু সীমান্তে র্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানকালে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা নিহত হওয়ার পর সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
এদিকে ঘটনার পর থেকে চোরাকারবারিদের ধরতে অভিযান চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
জানা গেছে, গতকাল তমব্রু সীমান্তে সন্ত্রাসী ও চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সন্ত্রাসীদের গুলিতে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা (বিমানবাহিনীর কর্মকর্তা) ঘটনাস্থলেই নিহত হন। তার নাম রেদওয়ান রুশদী। অন্যদিকে র্যাবের একজন সদস্য গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম সোহেল বরুয়া। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাতে হেলিকপ্টরে করে ঢাকায় নেয়া হয়।
গোলাগুলির পর স্থানীয়রা কয়েকজন হতাহতের খবর জানান। কিন্তু শেষ পর্যন্ত ডিজিএফআইয়ের একজন নিহত ও র্যাবের একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জামান / জামান
রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা
বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু
পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার
শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান
নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক
মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন
বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’
টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান
উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান