গোপালপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু
‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক। সালাম গ্রহণ শেষে জাতীয় পতাকা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে ফায়ার সার্ভিস কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন- পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, থানার ওসি (তদন্ত) কর্মকর্তা মামুন ভূঁইয়া, স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, টিম লিডার নুরুল ইসলাম প্রমুখ।
গোপালপুর স্টেশন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে পুরো উপজেলায় সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ, উদ্ধারকাজে ব্যবহৃত যন্ত্রপাতি প্রদর্শন, যান্ত্রিক র্যালি বের করাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied