বাঁশখালীতে অস্ত্রসহ র্যাবের হাতে আটক ১
চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক টিম।সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কালীপুরের পশ্চিম পালেগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল। অভিযানে মোহাম্মদ বোরহান (২৮) নামে এক যুবককে একটি অস্ত্রসহ আটক করা হয় বলে র্যাব সুত্রে জানা গেছে।
এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি ১টি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ (গুলি) উদ্ধার করে র্যাব। আটককৃত আসামি পালেগ্রামর জাফর আহমদের ছেলে।
আটকের সত্যতা নিশ্চিত করে র্যাব-৭ (চট্টগ্রাম)-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, বাঁশখালী থানার কালীপুরের পালেগ্রাম এলাকা থেকে বোরহান নামের এক অস্ত্রধারীকে দেশীয় তৈরি ১টি ওয়ান শুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও মাদক ক্রয়-বিক্রয়ে ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করত। আটককৃত আসামির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্তে বাঁশখালী থানায় ১টি মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে আটক আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
দুমকি সরকারি জনতা কলেজ চত্বরে মেশিনগানের কার্তুজ উদ্ধার
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Link Copied