লাইফ সাপোর্ট থেকে বেঁচে ফিরেছে এসএওসিএল
একবছরে ৯ কোটি থেকে শত কোটিতে ফিরেছে পুজি, আত্মসাৎ করা অর্থ ফেরৎ আনতে পারলে আরো সচল হবে বলে আশা করছি-সিইও
সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদ, তার খালাতো ভাই মো. মাহমুদুল হক এবং ফুপাতো ভাই মঈন উদ্দিনের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৩১৬ কোটি টাকা লুট করার পর মরতে বসেছিল স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পাণী লিমিটেড (এসএওসিএল)। কিন্তু বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনি লাল দাশের দক্ষতা ও বিচক্ষণতায় লাইফ সাপোর্ট থেকে প্রাণে বেঁচে ফিরেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) যৌথ মালিকানাধিন জ্বালানি বিপননকারী এই প্রতিষ্ঠানটি। তবে আত্মসাৎ করা অর্থ ফেরৎ আনতে পারলে আরো সচল করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির সিইও।
জানা যায় গত বছরের মার্চের দিকে শাহেদ সিন্ডিকেটের অনিয়ম ধরা পরার পর ১২৪ জন শ্রমিককে ছাটাই করা হয়। পরে ওই বছরের নভেম্বর মাসে অনিয়মের ফলে মৃতপ্রায় এসএওসিএলকে জীবিত করার উদ্যোগ নেয় বিপিসি। প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয় বিপিসির মহাব্যবস্থাপকের (অর্থ) দায়িত্বে থাকা বিচক্ষণ অফিসার মনি লাল দাশকে। মাত্র ৯ কোটি ১৭ লাখ টাকা পুজি, প্রচন্ড মনোবল আর প্রচেষ্টা নিয়ে কাজ করতে থাকেন তিনি। দারুণ অর্থ কষ্ট থাকা সত্ত্বেও আন্তরিকতা দিয়ে কাজ করতে করতে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছেন তিনি ও তাঁর টিম। কোন ব্যবসা ছিলনা আর ব্যবসা করার মতো যথেষ্ঠ টাকাও ছিলনা, কিন্তু সাহস হারাননি অল্প অল্প করে লুব অয়েল আমদানি করে বিক্রি শুরু করলেন। আস্তে আস্তে পুজ বাড়তে শুরু করল। বাড়লো কাজের পরিধিও। শুরু করলেন মার্কেটিং, বিক্রি শুরু করলেন ডিজেল ও ফার্নেস অয়েল। ২০২১ সালে যেখানে অর্থের অভাবে ১০৯ জন শ্রমিক ছাটাই করেছিলেন একবছরের ব্যবধানে আবার ১২৭ জন শ্রমিক নিয়োগ দিলেন। বর্তমানে ১০০ কোটি টাকা ছাড়িয়েছে এই মৃতপ্রায় প্রতিষ্ঠানের পুজি। বর্তমানে গড়ে প্রায় ৩৬ হাজার লিটার ডিজেল ও ফার্নেস অয়েল বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
এব্যপারে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেড (এসএওসিএল) এর প্রধান নির্বাহী মনি লাল দাশ বলেন প্রতিষ্ঠানটি প্রায় মরেই গিয়েছিল আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতায় তা আবার ঘুরে দাঁড়িয়েছে। আমাকে দায়িত্ব দেওয়ার এক বছরের মাথায় বর্তমানে আমাদের ১ শ কোটি টাকার মতো পুজি আছে, আমরা এই পুজিতে চালিয়ে নিচ্ছি। আশা করছি আমাদের এই প্রতিষ্ঠানের বদনাম গুছিয়ে সুনাম ফিরে আসবে। আর এজন্য সকলের আন্তরিক সহযোগীতা প্রয়োজন।
পুর্বের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাতকৃত অর্থের ব্যপারে তিনি বলেন বর্তমানে আমাদের কর্মচারীদের বেতন-ভাতা ও আনুসাঙ্গিক খরচ বাবদ মাসে ১ কোটি ৩৫ লাখ টাকার মতো খরচ আছে। লুট হওয়া টাকাগুলো ফেরৎ আনার জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। কয়েকটি মামলা চলমান আছে। অর্থগুলো ফেরৎ আনতে পারলে এটি আরো সচল হবে, একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হবে।
উল্লেখ্য কোম্পানীর জন্য ২৮ লাখ টাকায় কেনা দুটি লিফট ব্যবহৃত হচ্ছে নগরীর খুলশী থানার ন্যাশনাল পলিটেকনিক কলেজে। বিটুমিন বিক্রীর দুই কোটি ৮৭ লাখ ৭১ হাজার টাকা দুই বছরেও আদায় হয়নি। দুটি ঘটনায়ই কো¤পানির পরিষদ সভায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে। সরকারের অর্ধেক মালিকানার তেল কো¤পানি ৩১৬ কোটি টাকার মধ্যে এসএওসিলের সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদ ১৫০ কোটি টাকা, হিসাব বিভাগের প্রধান মোহাম্মদ মাহমুদুল ২১ কোটি টাকা আত্নসাৎ করেছেন। আর মঈন উদ্দিন আহমেদ আত্নসাৎ করেছেন ১৪৬ কোটি টাকা।
এমএসএম / এমএসএম
বাঘার নারায়নপুরে ইয়াবা-হিরোইনসহ যুবক গ্রেপ্তার, জামিনে বের হয়েই ফের মাদক ব্যবসা
শালিখায় ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ে ডাস্টবিন ও বৃক্ষচারা বিতরণ
লক্ষ্মীপুরে ভাড়া বাসায় ঢুকে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা
বোদায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
রৌমারীতে ১৫’শ কৃষকের মাঝে বিনামল্যে সার ও বীজ বিতরণ
পাঁচবিবি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় এক সময়ের তুখোর ছাত্র নেতা আবু তাহের
মোহনগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা
কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে সংবাদ সম্মেলন
দুই বছর ধরে পদ দখল করে আছে, চাকরি করেন টাঙ্গাইল বেতন তোলে রাণীনগর
কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পেলেও শুরু হয়েছে নদী ভাঙ্গন
বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের দাবিতে বিষপান করিয়ে হত্যার অভিযোগ
বারহাট্টায় গাঁজা সেবনের দায়ে দুই যুবকের ১ মাসের কারাদণ্ড