ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মুরাদনগরে চাচার মৃত্যুর খবর শুনে ভাতিজির মৃত্যু


মুরাদনগর প্রতিনিধি photo মুরাদনগর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৫-২০২১ রাত ৮:৫
কুমিল্লার মুরাদনগরে চাচার মৃত্যুর খবর শুনে ভাতিজির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) রাতে উপজেলার রোয়াচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের মৃত আজগর আলীর ছেলে ৭৫ বছর বয়সী মাওলানা মিজানুর রহমান মুনিরী (পীর) বৃহস্পতিবার (২৭ মে) রাত ১০টায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর সংবাদ শুনে রাতেই পীরের বড় ভাই মৃত আব্দুল মালেক মিয়ার মেয়ে খাদিজা আক্তার (৩৫) তার স্বামীর বাড়িতে মারা যান। শুক্রবার (২৮ মে) সকাল ১০টায় কামাল্লা উত্তরপাড়া জামে মসজিদ মাঠে পীর মিজানুর রহমান মুনিরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে বাদ জুমা দ্বিতীয় জানাজা শেষে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা ও মসজিদের পাশে তাকে দাফন করা হয়।
 
এদিকে, বেলা ১১টায় রোয়াচালা গ্রামে জানাজা শেষে ভাতিজি খাদিজা আক্তারকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয় হয়।

এমএসএম / জামান

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার

তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা

রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ

বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে

প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর

টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক