বাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটায় ১ স্কেভেটর ও ৬ ডেম্পার জব্দ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউপির ৬নং ওয়ার্ডের পানিঘাটা নামক পাহাড়ি টিলা, জমি ও ছড়া থেকে অবৈধভাবে পাহাড়ি মাটি কাটা ও ছড়ার বালু উত্তোলন করে লাখ লাখ টাকা অবৈধ উপার্জন করছে প্রভাবশালী পাহাড়খেকো সিন্ডিকেট চক্র। এ অভিযোগে অভিযান চালিয়ে ১টি স্কেভেটর এবং ৬টি ডেম্পার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র দীর্ঘদিন যাবৎ পাহাড়ি মাটি ও বালু বিক্রি করে অবৈধ উপার্জন করে যাচ্ছে। আর ওই সিন্ডিকেটের নেপথ্যে রয়েছে স্থানীয় আবুল বাশার, ইদ্রিস,ইব্রাহিম ও মালেক। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে সাধনপুর ইউপির ২নং ওয়ার্ডের পানিঘাটা এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের বিষয়টি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় মাটি ও বালু উত্তোলন ও বহনকাজে ব্যবহৃত ১টি স্কেভেটর ও ৬টি ডেম্পার গাড়ি জব্দ করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, সাধনপুরের একটি সিন্ডিকেট চক্রের আবুল বাশার, ইব্রাহিম, মালেক ও ইদ্রিসসহ দীর্ঘদিন যাবৎ পাহাড়ি ও ছড়া থেকে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় সাপ্লাই করে অবৈধ উপার্জন করছে মর্মে খবর পেয়ে মঙ্গলবার বিকেল ৩টা থেকে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে পাহাড়ি টিলা, চাষের জমি ও সরকারি ছড়া থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন ও বহনকাজে ব্যবহৃত ১টি স্কেভেটর ও ৬টি ডেম্পার গাড়ি জব্দ করা হয়।
জব্দকৃত স্কেভেটর ও ডেম্পার গাড়িগুলো স্থানীয় ৬নং ওয়ার্ডের মেম্বার শওকত হোসেনের জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এসিল্যান্ড মাহমুদুল হাসান।
জামান / জামান
দুমকি সরকারি জনতা কলেজ চত্বরে মেশিনগানের কার্তুজ উদ্ধার
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ