চাঁদপুরে জেলিমিশ্রিত ১৪০০ কেজি চিংড়ি আটক
চাঁদপুরের হরিনা ফেরিঘাটে সোমবার (১২ জুলাই) কোস্টগার্ড অভিযান চালিয়ে অবৈধ বিষাক্ত জেলিমিশ্রিত ১ হাজার ৪০০ কেজি চিংড়ি মাছ আটক করা হয়েছে। চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চিংড়িগুলো বাজারজাত করার জন্য হরিনা ফেরি ঘাটসংলগ্ন এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম সাদিক হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। চিংড়ির মালিকরা মেঘনা নদীর পাড়ে মাছগুলো রেখে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে লেফটেন্যান্ট এম সাদিক হোসেন আরো জানান, কোস্টগার্ডের অভিযানকালে চাঁদপুরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুর রহমান উপস্থিত ছিলেন। জব্দকৃত চিংড়িগুলো চাঁদপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়। জেলিমিশ্রিত চিংড়ি মাছসহ অন্যান্য নদীপথে সকল অবৈধ কার্যক্রম প্রতিহত করা হবে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর