ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বারি উদ্ভাবিত টমেটোর উৎপাদন প্রযুক্তির ওপর মাঠ দিবস অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৬-১১-২০২২ বিকাল ৫:২৫
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর সরেজমিন গবেষণা বিভাগ, কুষ্টিয়া এর আয়োজনে বারি উদ্ভাবিত বারি হাইব্রীড টমেটো-৮ ও বারি হাইব্রীড টমেটো-১১ এর উৎপাদন প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া পাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশে গ্রীষ্মকালীন টমেটোর অভিযোজন পরীক্ষা, উৎপাদন ও কমিউনিটি বেস্ড পাইলট প্রোডাকশন প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচীর অর্থায়নে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
 
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাঠ দিবসের উদ্বোধন করেন। বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মহাপরিচালক মো. বেনজীর আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বারি’র পরিচালক (ডাল গবেষণা কেন্দ্র) ড. মো. মহি উদ্দিন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক ড. হায়াত মাহমুদ। 
 
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বারি’র সরেজমিন গবেষণা বিভাগ, গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাজহারুল আনোয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি’র সরেজমিন গবেষণা বিভাগ, গাজীপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ‘বাংলাদেশে গ্রীষ্মকালীন টমেটোর অভিযোজন পরীক্ষা, উৎপাদন ও কমিউনিটি বেস্ড পাইলট প্রোডাকশন প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচীর পরিচালক ড. মো. ফারুক হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরেজমিন গবেষণা বিভাগ, কুষ্টিয়া এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহান আল মাহমুদ। মাঠ দিবস অনুষ্ঠানে প্রায় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। 
 
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম বলেন, আমরা গতানুগতিক কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে চাই। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানীরা নতুন নতুন জাত আবিষ্কার করছে। বারি উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটোর জাত ৮ ও ১১ এরকমই দুটি জাত। অধিক কৃষি পণ্য রপ্তানির মাধ্যমে আমাদের দেশের কৃষিকে আরও লাভজনক পেশায় রূপান্তর করতে চাই।

এমএসএম / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা