ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে ডকইয়ার্ডে বয়লার বিস্ফোরণ নিহত ১, আহত ৩


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১১-২০২২ বিকাল ৫:২৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিং ফিশার ডকইয়ার্ডে বয়লার বিস্ফোরণে নুরুজ্জামান নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো ৩ জন আহত হন। বুধবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে এ ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান মিয়া ঢাকার দোহার এলাকার বাসিন্দা।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম খান বলেন, বুধবার সকাল ৯টায় মুড়াপাড়ার দড়িকান্দি এলাকার কিং ফিশার ডকইয়ার্ডের সাংগাই-৮ জাহাজে হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণে নুরুজ্জামান, সহিদুল মিয়া, ইউনুস মিয়াসহ ৩ জন আহত হন। গুরুতর অবস্থায় নুরুজ্জামানকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জোন-২-এর উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরণে বিকট শব্দ হয়েছে। নুরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে।

এ বিষয়ে ডকইয়ার্ডের মালিক মাসুদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার