ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সদরপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ১৭-১১-২০২২ দুপুর ৩:১১

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে জালাল ফকির (৩৮) নামে এক ব্যক্তি নিহত এবং প্রায় ৩০ জনের মতো আহত হয়েছেন। আহতদের সদরপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত গিয়াস তালুকদার ও জয়নাল শেখকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। নিহত জালাল ফকির উক্ত ইউনিয়নের নিজগ্রাম এলাকার শুকুর ফকিরের ছেলে।

জানা গেছে, কৃষ্ণপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের সমর্থকদের মধ্যে গত ৩ দিন যাবৎ দফায় দফায় সংঘর্ষ হয়ে আসছে। গতকাল বুধবার বিকেলে ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের সাবেক চেয়ারম্যানের সমর্থক গিয়াস তালুকদারের হাতের কব্জি কেটে ফেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনার মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। 

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার