ভিজিএফ কার্ড রয়েছে কার্ডধারী নিজেই জানে না
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে দুই বছর আগে ভিজিএফ কার্ড রয়েছে-কার্ডধারী পরিবারের কেউ জানে না। সরকারের একের অধিক সুবিধাভোগীর তালিকায় নাম থাকায় খাদ্য বান্ধব কর্মসূচীর তালিকা/কার্ড থেকে বাতিল হওয়ায় বিষয়টি জানতে পারে অস্বচ্ছল পরিবারটি। এ ঘটনা ঘটেছে ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নবীনগর গ্রামে।
জানা গেছে, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ২৭ সেপ্টেম্বর ২০১৬ সালে স্বল্প মূল্যে চাল কেনার তালিকা ভুক্ত হয় সুফিয়া খাতুনের স্বামী পাষান আলী। পাষান আলী দীর্ঘদিন অসুস্থ থাকায় কোন কাজ কর্ম করতে না পারায় খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের আওতাধীন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্তৃক ২০১৬ সাল হতে ৩৮৭ নম্বর ও পরবর্তীতে ২০২১ সালে ৬৪৩ নম্বর কার্ডধারী হিসেবে স্বল্প মূল্যে চাল পেয়ে আসছেন পাষান আলী। গত ৩ মাস আগে খাদ্য বান্ধব কর্মসূচীর কার্ড নিয়ে চাল নিতে গেলে কম মূল্যের চাল বিক্রয় কেন্দ্রের বাউরা ইউনিয়নের ডিলার চাল দেয়নি। স্ত্রী সুফিয়া খাতুনের নাম ভিজিএফ ভোগীর তালিকায় থাকায় খাদ্য বান্ধব কর্মসূচীর সুবিধা বাতিল করা হয়েছে পাষান আলীকে জানায় ডিলার। ভিজিএফের কার্ড কবে হয়েছে, কে চাল উঠায়, কার কাছে কার্ড আছে- তন্য তন্য করে খুঁজেও এখনও জানতে পারেনি সুফিয়া খাতুন ও তাঁর স্বামী পাষান আলী। বিষয়টি নিয়ে বাউরা ইউনিয়নের সদস্য, চেয়ারমা্যন, খাদ্য বান্ধব কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে বিভিন্ন দ্বারে ঘুরেও কোনো সমাধান পাননি বলে জানান- পাষান আলী।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু হেনা মোস্তফা কালাম বলেন, ‘অনলাইন ডেটাবেইজে এক পরিবারের স্বামী বা স্ত্রীর নামে সরকারি একাধিক সুবিধা ভুক্ত হলে- যে কোনো একটি বন্ধ হয়ে যায়। খাদ্য বান্ধব কর্মসূচীর ডেটাবেইজে পাষান আলীর স্ত্রী সুফিয়া খাতুনের নাম ভিজিডি তালিকায় থাকায় খাদ্য বান্ধব কর্মসূচীর কার্ডটি বাতিল হয়ে যায়।বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবিউল হক মিরন বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। খোঁজ-খবর নিয়ে বিস্তারিত বলতে পারবো। পাষান আলীর ওয়ার্ডের ইউপি সদস্যের সাথে কথা বলেন।
এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন বলেন- ‘পাষান আলী এসেছিল, ঘটনাটি জানি।
বাউরা ইউনিয়নের চেয়ারম্যানকে ভিজিএফ কার্ড কে করলো, চাল কে তুলেছিল খোঁজ নিতে বলা হয়েছে। এটা উদ্ধার করে পাষান আলীকে খাদ্য বান্ধব কর্মসূচীতে নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied