ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে ৪ দিনব্যাপী পিটুপি বিল্ড এক্সপো শুরু


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-১১-২০২২ দুপুর ৪:৪৭
নির্মান ও আবাসন শিল্পের সব ধরনের পণ্য, প্রকৌশল ও আর্কিটেকচারাল সেবার বড় আয়োজন নিয়ে, বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী রিয়েল এস্টেট ও ফার্নিচার ফেয়ার- বিল্ড এক্সপো-২০২২। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি পূর্বকোণ লিমিটেড এর পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, পিটুপি’র ফাউন্ডার ও জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট আবদুল কৈয়ুম, চলচ্চিত্র মাধ্যমের সেলিব্রেটি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত তারকা ও অভিনেতা পার্থ বড়ুয়া এবং চলচ্চিত্র অভিনেত্রী অপর্ণা ঘোষ। আমন্ত্রিত অতিথিরা সম্মিলিতভাবে কেক ও ফিতা কেটে এক্সপো’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিটুপি ফ্যামিলির চেয়ারম্যান সাদমান সাইকা সেফা, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক মোস্তফা আমিনুল ইসলাম, পরিচালক আর্কিটেক্ট মেহেদী ইফতেখার, সিইও মোহাম্মদ ফাহিম, পরিচালক (প্ল্যানিং এন্ড ডিজাইন) রতন মন্ডল, পরিচালক (ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্সট্রাকশন) প্রকৌশলী নাজিম উদ্দিন খান, সিএফও মোহাম্মদ সরফরাজ, হেড অব প্রকৌশলী মহসিন ইকবাল, এজিএম রামেন দাশ, হেড অব বিজনেস রুবায়েত বিন আবেদীন, হেড অব ব্র্যান্ড ইয়াদ ইসলাম, সেলস মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগের কনসালটেন্ট মোহাম্মদ হাসান, পিয়ারস কমিউনিকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর নির্ঝর চৌধুরী, হিউম্যান রিসোর্স ম্যানেজার আমিনুল হাসান।  এছাড়া নগরীর বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ বিল্ড এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
   
পিটুপ’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী জানান, বন্দরনগরী চট্টগ্রামে ‘পরিকল্পনা থেকে পরিপূর্ণতা’ স্লোগানে কাজ করছে পিটুপি। এবার চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো  বিল্ডিং কনস্ট্রাকশন, ইন্টেরিয়র ডিজাইন, বিল্ডিং ম্যাটেরিয়াল এবং ফার্নিচারের প্রদর্শনী ও এক্সক্লুসিভ অফার ও ছাড় নিয়ে বিল্ড এক্সপো-২০২২ আয়োজন করা হয়েছে।  এক্সপোতে একই ছাদের নিছে একটি বিল্ডিং-এর ডিজাইন থেকে শুরু করে সম্পুর্ণ নির্মান, পুরাতন বিল্ডিং সংস্কার কিংবা পূনঃ নির্মান এবং নির্মানের শুরু থেকে শেষ পর্যন্ত সব ধরনের কনসালটেন্সি, দক্ষ অভিজ্ঞ প্রকৌশলীদের মতামত ও পরামর্শ গ্রহনের সুযোগ রাখা গয়েছে। এছাড়া বিল্ডিং-এর আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে দক্ষ আর্টিটেক্টদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহন করতে পারবেন ভবন নির্মানে আগ্রহীরা।
এছাড়া এই এক্সপোতে রয়েছে একটি বিল্ডিং, ফ্ল্যাট বা কমার্শিয়াল স্পেস নির্মিত হবার পর সেই বিল্ডিং সাজিয়ে তোলার যাবতীয় আয়োজনও। আছে বিল্ডিং ম্যাটেরিয়ালস-এর প্রদর্শনী, রড, সিমেন্ট, টাইলস, স্যানিটারি আইটেম, হোম ফার্নিচার, হোম ডেকর, কার্টেন, লাইটিংসহ সব ধরনের নির্মান পণ্য।
 
এক্সপোতে অংশ নিয়েছে স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত, ক্রাউন সিমেন্ট, ক্রাউন রেডিমিক্স কনক্রিট, প্রিমিয়ার সিমেন্ট, পিটুপি ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন, পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টার, পিটুপি-৩৬০, স্ট্রাইপ, এলিট পেইন্ট, রিম্যাক, পিটুপি ফার্নিচারসহ বিল্ডিং নির্মান ও বিল্ডিং ম্যাটেরিয়াল উৎপাদনকারী ৩০টিরও বেশি প্রতিষ্ঠান। কো-স্পন্সর হিসেবে এক্সপোতে অংশ নিয়েছে সুজান, ক্যাসারিকা ফার্নিশিং, ওপেল ইটালি, আর এম মেটাল, ইনোভেটিভ ডেকর এবং বারকোড রেস্টুরেন্ট গ্রুপ।
 
এছাড়া পিটুপি’র সহযোগী আবাসন কোম্পানি উইকন প্রপার্টিজ থাকবে অত্যাধুনিক বহুতল ভবন নির্মানের পূর্ণাঙ্গ আয়োজন নিয়ে। এই এক্সপোতে উইকন ১২টি অত্যাধুনিক বিলাসবহুল প্রজেক্ট উপস্থাপন করেছে। প্রবেশ ফি ছাড়াই  সবার জন্য উন্মুক্ত এই এক্সপো থেকে সব দর্শনার্থী ও আগ্রহীরা বিনামুল্যেই সেবা পাবেন। পন্য ক্রয়ের ক্ষেত্রে পাবেন ভিন্ন ভিন্ন অংকের ডিসকাউন্ট সুবিধা। বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে থাকবে নানা ধরনের সাশ্রয়ী অফার। এর মধ্যে রয়েছে এক্সপোতে ফ্ল্যাট কিনলেই একটি ব্র্যান্ড নিউ গাড়ি ফ্রি, ফার্নিচার ও লাইফস্টাইল প্রোডাক্টে ৪০% পর্যন্ত ক্যাশব্যাক, আইফোন-১৪ প্রো সহ র‌্যাফেল ড্রতে আকর্ষনীয় পুরস্কার। এক্সপোতে এক্সক্লুসিভ অফার হিসেবে টার্নকি কনস্ট্রাকশন এবং ইন্টেরিয়র ডিজাইন কনসালটেন্সিতে ৫০ শতাংশ ছাড় দেয়া হবে। ২০ নভেম্বর রাত ১০ টা পর্যন্ত এক্সপো চলবে।

এমএসএম / এমএসএম

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল