যুবলীগ নেতা শুভর হত্যাকারীদের ফাঁসির দাবিতে পিরোজপুরে মানববন্ধন
পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি ফয়সাল মাহবুব শুভর হত্যাকারী নাসির মাতুব্বরসহ সকল খুনির ফাঁসি এবং মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা ও পৌর যুবলীগ। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা, পৌর ও উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফয়সাল মাহবুব শুভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিগত ইউপি নির্বাচনের সময় নৌকার নির্বাচনী প্রচারনাকালে তাকে গুলি করে খুন হন । যারা এই হত্যাকান্ডের পরিকল্পনা এবং কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। আর যারা পিছনে মদদ দিয়েছেন তাদেরও আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। কোনভাবেই শুভ হত্যাকারী ও পরিকল্পনাকারীদের ছেড়ে দেয়া হবে না এবং ইতিমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। অনেকে জামিনেও মুক্তি পেয়েছেন। তবে দ্রুত সময়ে সকল অপরাধীকে গ্রেফতার করতে হবে এবং দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদুল্লাহ লিটন, পৌর কাউন্সিলর জিয়াউল হক টিপু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন শিকদার, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রানা সহ আরো অনেকে।
উল্লেখ্য, ২০২১ সালের ৭ নভেম্বর শংঙ্করপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারনায় গিয়ে গুলিবিদ্ধ হয়ে ১৫ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন পিরোজপুরে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত