ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শীতের সবজিতে স্বস্তি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৮-১১-২০২২ দুপুর ১১:৮

সিরাজগঞ্জের রায়গঞ্জের সর্বত্র হাটবাজারে কমতে শুরু করেছে শীতকালিন সব ধরনের সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে শিম, টমেটো, করলা, বাঁধাকপি, ফুলকপিসহ একাধিক সবজি কেজি প্রতি ১০ থেকে ৩০ টাকা কমেছে। পাশাপাশি ঝাঁঝ কমেছে কাঁচা মরিচেরও। ১৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া কাঁচামরিচ বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম কমে আসায় সাধারণ ক্রেতাদের মাঝে এক প্রকার স্বস্তি ফিরেছে।

স্থানীয় চান্দাইকোনা হাটের  ব্যবসায়ীরা জানায়, তুলনামূলক ভাবে বাজারে শীতের সকল প্রকারের সবজির সরবরাহ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তাই দামও কমতে শুরু করেছে। এ অবস্থা অব্যাহত থাকলে সবজির দাম আরও কমে আসবে বলে তারা জানায়।

এদিকে রায়গঞ্জ পৌর শহরের সড়ক বাজার গিয়ে দেখা যায় প্রতি কেজি শিম ৪০-৫০, বাঁধকপি ৪০-৫০, ফুলকপি ৩৫-৪০, করলা ৪০-৬০, বেগুন ৩০-৪০, গাজর ৩০-৪০, পেপে ২০-২৫, মুলা ২০-৩০, আলু ২৫-৩৫, কাঁচা মরিচ ৬০-৮০, ধনিয়া পাতা ১০০-১২০,  পটল ৫০-৪০, বরবটি ৪০-৬০,মুখি ৭০-৮০,শসা ৪০-৫০ মিষ্টি কুমড়া ৪০-৫০, টাকা বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিচ ৩০-৫০, কলা প্রতি হালি ২০-৩০ বিক্রি হচ্ছে। তাছাড়া বাজারে মসলা, পেঁয়াজসহ  অন্যান্য পণ্য এক প্রকার স্থিতিশিল রয়েছে। অপরদিকে মাছের দাম ও বেশ কমেছে। রুই ২০০-২৫০, কাতল ২০০-৩৫০, তেলাপিয়া ১০০-১৩০, কার্প ২২০-২৭০, পুটি ১৭০-২০০, টেংরা ৪০০-৪৫০ বোয়াল ৪৫০-৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা এলাকার এস এম জাকারিয়া  বলেন, মৌসুমের শুরুতে শীতকালিন সবজি বাজারে চড়া ছিল। গত কয়েকদিনের তুলনায় আজকে বাজারে সব ধরনের সবজি তুলনামূলকভাবে দাম অনেক কমেছে। শীতকালিন সবজির দাম কমতে শুরু করায় এখন টাটকা সবজি ক্রয় করা যাচ্ছে। 

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার