ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ‍ইনচার্জ নির্বাচিত


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১২-৭-২০২১ রাত ৯:৮
মানিকগঞ্জের ৭টি থানার অফিসারদের নিয়ে জেলা পুলিশের আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জুরি বোর্ড গঠনের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা। পাশাপাশি ওসি (তদন্ত) হিসেবেও একই থানার আবুল কালাম নির্বাচিত হয়েছেন। তাদের দুজনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
 
সোমবার (১২ জুলাই) দিনব্যাপী জেলা পুলিশের আয়োজিত সভা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাফিজুর রহমান টিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা ( পিপিএম), সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজাউল হক প্রমুখ।
 
উল্লেখ্য, ওসি সফিকুল ইসলাম মোল্লার আধুনিক তথ্যপ্রযুক্তিগত বিদ্যা এবং দূরর্দশী নেতৃত্বকে কাজে লাগিয়ে সিংগাইরের অপরাধের লাগাম শক্ত হাতে টেনে ধরেছেন।
 
ওসি সফিকুল ইসলাম মোল্লা বলেন, ভালো পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ পুরস্কার হাতে পাওয়া অত্যন্ত সম্মান ও গৌরবের, যেটা আমাদের দায়িত্ব পালনে আরো বেশি উৎসাহ জোগাবে।

এমএসএম / জামান

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান